ব্রেকিং নিউজ: খামারবাড়িতে সালমানের হাতে ছোবল মারল সাপ, নেওয়া হলো হাসপাতালে
কিভাবে ঘটল এ ঘটনা? জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগানবাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই হাতে ছোবল মারে সাপ।
২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার অভিনেতার ৫৬তম জন্মদিন। ঠিক তার আগেই এ ঘটনা। আগাগোড়াই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদ্যাপন করেন ‘ভাইজান’। তবে শোনা গিয়েছিল, গত বছর জন্মদিনেও পানভেলের খামারবাড়িতে কাছের মানুষদের সঙ্গে কাটিয়েছিলেন তিনি।
সময় পেলেই পানভেলের ফার্ম হাউসে চলে যান সালমান খান। এমনকি, পরপর দুবার করোনার জন্য চলা লকডাউনেও সেখানেই ছিলেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা না থাকলেও শহুরে কোলাহল থেকে দূরে এই খামারবাড়িতেই সময় কাটাতে ভালোবাসেন ভাইজান। সেখানে পালিত পশুদের সঙ্গে সময় কাটানো, ক্ষেতে চাষ করার মতো কাজ করে থাকেন তিনি। একাধিক ছবিও সুপারস্টার শেয়ার করেন ফার্ম হাউস থেকে।
বড়দিন উপলক্ষেই গিয়েছিলেন এবার। আর সেখানেই ভোররাতে তাঁকে সাপে কামড়ায়। নভি মুম্বাইয়ের এম জি এম হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তারপর সেখান থেকে সকাল ৯টার দিকে ছেড়ে দেওয়া হয় তাঁকে। তাই প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আপাতত ফার্ম হাউসেই বিশ্রাম নিচ্ছেন তিনি।
প্রসঙ্গত, নতুন বছরেই টাইগার-৩-এর শুটে দিল্লি যাওয়ার কথা রয়েছে তাঁর। ক্যাটরিনাকে সঙ্গে নিয়ে সেখানে দিন পনেরো ধরে করবেন শুট। তার মাঝেই ঘটল এই কাণ্ড! শুধু তাই নয়, শোনা যাচ্ছে, এর মাঝে সেখানে হাজির হওয়ার কথা রয়েছে শাহরুখেরও। সালমানের ছবিতে গেস্ট অ্যাপিয়ারেন্স করবেন শাহরুখ খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ