ঢাকার ফ্র্যাঞ্চাইজি স্বত্ব এখন বিসিবি কাছে
বলার অপেক্ষা রাখে না, দেশের ক্রিকেটের একাধিক শীর্ষ তারকাকে নিয়েই শোনা গেছে এমন গুঞ্জন। যেমন ঢাকার অটো চয়েজ ছিলেন সৌম্য সরকার। কিন্তু যাদের সঙ্গে এ বাঁহাতি উইলোবাজের কথাবার্তা চূড়ান্ত হয়েছিল, সেই রুপা এন্ড মার্ন গ্রুপ কনসর্টিয়ামের হাতে এখন ঢাকার মালিকানাই নেই।
ঢাকার মালিক এন্ড মার্ন গ্রুপ কনসর্টিয়াম সময়মতো (বৃহস্পতিবার রাতে) বিসিবির বেধে দেওয়া শর্তপূরণ করতে না পারায় ফ্র্যাঞ্চাইজি স্বত্ব হারিয়েছে। জাগো নিউজের পাঠকরা আজ বিকেলেই জেনে গেছেন এ খবর। মূলত ঘটনা ঘটেছে বৃহস্পতিবার রাতে। তবে তা জানাজানি হয়েছে আজ।
এখন রাত পোহালে প্লেয়ার্স ড্রাফট। শেষ মুহূর্তে ঢাকার মালিকানা নিয়ে সংশয় দেখা দেওয়ায় কিছু সম্পূরক প্রশ্ন উঠেছে। প্রথম প্রশ্ন, এখন কারা ঢাকার হয়ে ঐ ড্রাফটে অংশ নেবে? ভেঙে বললে ঢাকার দল সাজাবেন কারা? প্লেয়ার্স ড্রাফটে ঢাকার টেবিলে বসবেন কে বা কারা?
এর বাইরে আরও একটি প্রশ্নও উঠেছে। তা হলো, মালিকানা নিয়ে সংশয় ও জটিলতা তৈরি হওয়ার কারণে না আবার টুর্নামেন্ট থেকে একটি দল কমিয়ে ফেলা হয়? এসব জানতে কৌতূহল অনেকেরই। এ কৌতূহল মেটাতে গিয়ে জানা গেছে, বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে ঢাকার মালিকানা জটিলতা সমাধানের প্রাণপন চেষ্টা চলছে।
বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, এখনও নতুন ফ্র্যাঞ্চাইজি খোঁজা হচ্ছে। আগ্রহী কোনো কর্পোরেট হাউজ বা কনসর্টিয়াম পেলে তাদেরকে ঢাকার মালিকানা স্বত্ব দেওয়া হবে। এমনও খবর আছে যে, সেটা আজ (রোববার) রাতের মধ্যেও ব্যবস্থা হয়ে যেতে পারে।
তবে বোর্ডের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিপিএল গভর্নিং কাউন্সিলের চুক্তি ও শর্ত মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আপাতত অর্থের জোগান দেবে বিসিবি। প্রাথমিকভাবে ঢাকার দল গঠন, প্লেয়ার্স ড্রাফটে অংশ নেওয়া ও আনুসাঙ্গিক কাজকর্ম বোর্ডের পক্ষ থেকেই করা হবে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি বা স্পন্সর খোঁজা হবে। পাওয়া গেলে তাদেরকেও জড়ানো হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ