আগামীকাল বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠান, দেখেনিন সময়
বিসিবি রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে জানিয়েছে, এবারের আসরের প্লেয়ার্স ড্রাফট টি-স্পোর্টস ও জিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এমনকি ফেসবুকেও সরাসরি দেখা যাবে। বিপিএলের এবারের আসর শুরু হবে ২১ জানুয়ারি, শেষ হবে ১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে।
ড্রাফটের তারিখ আগেই নির্ধারিত ছিল। আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে ড্রাফটের সময় ও বিপিএলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তিনি বলেন,
“আমরা যেটা পরিকল্পনা করেছি ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে বিপিএলে আয়োজনের চেষ্টা করছি। এভাবেই আমাদের প্রোগ্রাম করা হয়েছে। আগামীকাল (সোমবার) এই ইভেন্টের প্লেয়ার্স ড্রাফট ঢাকার একটি হোটেলে হবে। বেলা ১২টার সময় শুরু হবে। এভাবেই আমাদের পরিকল্পনা রয়েছে।”
এবারের আসরে লড়বে ৬টি দল। দলগুলো ড্রাফটের আগে একজন দেশি খেলোয়াড়কে সরাসরি নিতে পারবে। প্রতিটি দলকে কমপক্ষে ১০ জন স্থানীয় খেলোয়াড় নিতে হবে। সর্বোচ্চ নেওয়া যাবে ১৪ জন। এগুলো সরাসরি চুক্তির বাইরে, ড্রাফট থেকে নিতে হবে।
এছাড়া ড্রাফটের আগে তিনজন বিদেশি খেলোয়াড় দলে নেওয়া যাবে। দলে সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৮ জন বিদেশি খেলোয়াড় নেওয়া যাবে। ৫টি গ্রেডে দেশি ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে এবারের ড্রাফট হবে। কোন গ্রেডে কে থাকছেন ইতোমধ্যে তালিকা প্রকাশও হয়েছে।
এবারের বিপিএলে দর্শকরা মাঠে বসে খেলা দেখতে পারবেন। তবে সেটি ৫০ শতাংশ। করোনাভাইরাসের হানার পর সর্বশেষ পাকিস্তান সিরিজে বিসিবি দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল। আর দেশের দুটি চ্যানেলে সরাসরি খেলা দেখা যাবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ