বিপিএল মাতাতে আসছেন থিসারা পেরেরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের আগের রাতে দুই লঙ্কান ক্রিকেটারকে দলভুক্ত করার খবর প্রকাশ করেছে খুলনা টাইগার্স। এ নিয়ে ৩ ক্রিকেটারকে দলভুক্ত করল খুলনার দলটি। এই দুই লঙ্কান ক্রিকেটার হলেন থিসারা পেরেরা ও ভানুকা রাজাপক্ষে। এর আগে বাংলাদেশি কোটায় তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে দলভুক্ত করেছে দলটি।
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার পেরেরা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় আসছেন বাংলাদেশে। বিপিএলে আগেও খেলা হয়েছে ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের। এছাড়া ২০টিরও বেশি দলের হয়ে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মাতিয়েছেন অভিজ্ঞ এই তারকা।
বাঁহাতি ব্যাটার ভানুকাও আগে বিপিএলে খেলেছেন। শ্রীলঙ্কার হয়ে ১৮টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটারের আছে ১০৫টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা। পেরেরা ও ভানুকা দুজনই ডিরেক্ট সাইনিংয়ে নাম লিখিয়েছেন খুলনা টাইগার্সে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম