হঠাৎ করে মেসিকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করে বসলেন রোনালদো
এই আলোচনা কিংবা তর্কে নিজের মত দিলেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার তারকা ডিফেন্ডার জেরার্ড পিকে। যিনি বার্সায় নাম লেখানোর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ফলে মেসি ও রোনালদো দুজনেরই সতীর্থ হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে পিকের।
সেই অভিজ্ঞতার আলোকে পিকে জানিয়েছেন, মেসি ও রোনালদো অতুলনীয় দুজন ফুটবলার। তবু দ্বৈরথ যদি আসেই, তাহলে রোনালদোর চেয়ে মেসিকেই এগিয়ে রাখছেন পিকে। তার মতে, মানুষদের মধ্যে রোনালদোই সেরা। কেননা মেসি মানুষই নন।
বিটি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের অভিজ্ঞ ডিফেন্ডার বলেছেন, ‘আমার মতে তারা দুজনই অসাধারণ। আমরা দুজন সেরা খেলোয়াড়ের বিষয়ে কথা বলছি। যারা শুধু বর্তমান বিশ্বের নয়, খেলাটির ইতিহাসেরই সেরা খেলোয়াড়।’
পিকে আরও বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি, মেসির এমন প্রতিভা রয়েছে যা কারও নেই। আমি বলতে চাচ্ছি, তার কাছে যখন বল থাকে তখন তার গতিই বলটা নিয়ন্ত্রণ করে। কখনও তার পা থেকে দুই মিটার দূরে যায় না বল। সবসময় পায়ের সঙ্গে লেগে থাকে। তাকে ধরে রাখা অসম্ভব। এই প্রতিভা আর কারও মধ্যে দেখিনি।’
এসময় রোনালদোর প্রশংসা তিনি বলেন, ‘ক্রিশ্চিয়ানো রোনালদো আবার পুরোপুরি ভিন্ন খেলোয়াড়। তারা দুজন আলাদা। রোনালদো লম্বা, শক্তিশালী এবং পূর্ণ খেলোয়াড়। সে যা খুশি করতে হবে। হেডে দুর্দান্ত গোল করে, ফ্রি-কিক, পেনাল্টি কিংবা ওয়ান অন ওয়ানেও দুর্দান্ত।’
তবে নিজের ভোটটা শেষ পর্যন্ত মেসির বাক্সেই ফেলে পিকে বলেন, ‘তবে আমার জন্য মেসি আসলে মানুষ নয়। আর মানুষদের মধ্যে অবশ্যই রোনালদো সবার সেরা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ