শুরু হলো নিলাম : বিপিএল মাতাতে আসছেন মারকুটে এই ব্যাটার
তার দলে সরাসরি সাইনিংয়ে দলে নেওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করা হয়েছে। সিলেট আগেই জানিয়েছিল তারা দলে নিয়েছে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক চান্দিমালকে। এই তালিকায় আরও যুক্ত হয়েছেন ইনগ্রাম ও উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকার ৩৬ বছর বয়সী ইনগ্রাম এক সময় জাতীয় দলের নিয়মিত মুখ থাকলেও ধারাবাহিকতার অভাবে দলে জায়গা হারিয়ে আর ফিরতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩১টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডেতে ৩২.৪২ গড়ে করেছেন ৮৪৩ রান ও টি-টোয়েন্টিতে ২৬.২৫ গড়ে করেছেন ২১০ রান। ২০১৩ সালে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন তিনি। প্রোটিয়া জাতীয় দলে ব্রাত্য হলেও দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ইনগ্রাম এখনো নিয়মিত মুখ।
টি-টোয়েন্টি ক্রিকেটে এই ব্যাটার খেলেছেন ৩০০টি ম্যাচ। ২৯২ ইনিংসে ১৩৭.৭২ স্ট্রাইকরেটে ইনগ্রাম সংগ্রহ করেছেন মোট ৭২৩৬ রান। শতক চারটি এবং অর্ধশতক হাঁকিয়েছেন ৪৩টি। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেসরিক উইলিয়ামস আগেও বিপিএলে খেলেছেন। ৩১ বছর বয়সী এই পেসার গত এক বছর ধরে জাতীয় দলের বাইরে আছেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২৬টি টি-টোয়েন্টি ম্যাচে উইলিয়ামস শিকার করেছেন ৪১টি উইকেট। মোট ১০৮টি টি-টোয়েন্টি ম্যাচে তার ঝুলিতে আছে ১৪০টি উইকেট। একনজরে ডিরেক্ট সাইনিংয়ে দলভুক্ত হওয়া ক্রিকেটারদের তালিকা
সিলেট সানরাইজার্স – তাসকিন আহমেদ, দীনেশ চান্দিমাল, কেসরিক উইলিয়ামস, কলিন ইনগ্রাম।
ঢাকা – মাহমুদউল্লাহ রিয়াদ। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – নাসুম আহমেদ, বেনি হাওয়েল, কেনার লুইস
ফরচুন বরিশাল – সাকিব আল হাসান, মুজিব উর রহমান, দানুশকা গুনাথিলাকা
খুলনা টাইগার্স – মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, ভানুকা রাজাপক্ষে, নাভিন উল হক কুমিল্লা ভিক্টোরিয়ান্স – মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live