দেশি-বিদেশী ক্রিকেটারদের নিয়ে সবচেয়ে শক্তিশালী দল কুমিল্লার, দেখেনিন চূড়ান্ত স্কোয়াড
প্লেয়ার্স ড্রাফটের আগেই শোনা যাচ্ছিল আগামী আসরে কুমিল্লার হয়ে খেলতে পারেন সাবেক প্রোটিয়া অধিনায়ক ডু প্লেসিস, ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। অবশেষে তাঁদের খেলার ব্যাপারে আজই আনুষ্ঠানিক ঘোষণা দেয় কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি। প্লেয়ার্স ড্রাফট চলাকালীন এ দু’জনের পাশাপাশি সুনীল নারাইনের ব্যাপারেও নিশ্চিত করে ফ্র্যাঞ্চাইজিটি।
তাছাড়াও প্লেয়ার্স ড্রাফটে দলটির প্রথম ডাকেই দলে নেয় বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। প্রথম সেটের দ্বিতীয় ডাকে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ানো হয় পেসার শহিদুল ইসলামকে। পরের ডাকে দলে নেওয়া হয় অভিজ্ঞ ইমরুল কায়েসকে।
অবশ্য কুমিল্লার হয়ে খেলার অভিজ্ঞতা নতুন নয় ইমরুলের জন্য। এর আগে বেশ কয়েকটি আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিনিধিত্ব করেছেন এই ব্যাটার। ড্রাফট থেকে বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলে নেওয়া হয় শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও ওয়েস্ট ইন্ডিজের পেসার ওশান থমাসকে।
৭ম ও ৮ম সেটে ‘সি’ ক্যাটাগরি থেকে দলে ভেড়ানো হয় আরিফুল হক ও আরেক অলরাউন্ডার নাহিদুলকে। তাছাড়াও প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেওয়া হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় ও ওপেনার পারভেজ হোসেন ইমনকে।
শেষ মুহূর্তে বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হককে দলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। এমনকি দলে নেওয়া হয় পেসার আবু হায়দার রনি, সুমন খানকেও।
এক নজরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্কোয়াড –
মুস্তাফিজুর রহমান, ফাফ ডু প্লেসি, মঈন আলী, সুনীল নারাইন, লিটন দাস, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস, তানভীর ইসলাম, কুশল মেন্ডিস, ওশেন থমাস, আরিফুল হক, নাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুমন খান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, পারভেজ হোসেন ইমন, আবু হায়দার রনি, মেহেদী হাসান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ