রিয়াদের সাথে কেমন সম্পর্ক পরিস্কার জানিয়ে দিলেন
বিশ্বকাপ খেলতে ওমান যাওয়ার আগে যখন এই খবর প্রচার হয়েছিল আড়ালে নিশ্চয়ই হাসছিলেন তাঁরা দু’জন। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তামিম ইকবাল নিজেই। বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি। রিয়াদের সঙ্গে দূরত্বের ইস্যুতে তামিম বলেন,
“দেখুন যদি ব্যাপারটা এমন হতো তাহলে ছোটো একটা গল্প বলি, তাহলে উত্তর পেয়ে যাবেন। আমি তো আসলে পিকড (দলে নেওয়া হয়েছে) হয়েছি ড্রাফটে। রিয়াদ ভাই আইকন হিসেবে দলে পিকড হয়েছে। আমাকে দলে নেওয়ার পর রিয়াদ ভাই ফোন দিয়ে বলল- ‘তুই একটু তাড়াতাড়ি আয়’। আমাদের মধ্যে যদি সম্পর্ক এতই খারাপ হতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? (হাসি)।”
বিপিএলে একই দলে খেলবেন বাংলাদেশ দলের সীমিত ওভারের দুই অধিনায়ক। এতে আসন্ন আসরে ঢাকাকে নেতৃত্ব দিবেন কে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য ওয়ানডে অধিনায়ক এগিয়ে রাখছেন মাহমুদউল্লাহকেই। তাঁর মতে মাহমুদউল্লাহর হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত।
“ভাই এখানে কোনো প্রশ্নই (অধিনায়কত্ব নিয়ে) আসার কথা না। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক রিয়াদ ভাই এবং তিনিই দলকে নেতৃত্ব দিবেন। আমাদের কাজ হলো উনাকে যতটুকু সম্ভব হেল্প করা, এরচেয়ে বেশি কিছু না।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ