চার ছক্কার ঝড়ে শুভাগত-সৌম্যের জোড়া সেঞ্চুরি
আগের দিনের চার উইকেটে ২৯১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল সেন্ট্রাল জোন। সকালে সাবধানী শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার সৌম্য ও শুভাগত। আগের দিন সেঞ্চুরি করা সৌম্য এদিন স্পর্শ করেছেন দেড়শো রানের মাইলফলক।
অবশ্য এরপর আর বেশি দূর এগোতে পারেননি এই টপ অর্ডার ব্যাটার। নাহিদুল ইসলামের বলে লেগ বিফোরের ফাদে পরে সাজ ঘরে ফিরেছেন ১৫০ রান করে। ষষ্ঠ উইকেটে জাকির আলিকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান সেন্ট্রাল জোনের অধিনায়ক।
জাকির-নাজমুল ইসলামরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। তবে এক প্রান্ত আগলে রেখে নিজের ফার্স্ট ক্লাস ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন শুভাগত। তিনি সাজ ঘরে ফিরেছেন ১৫২ রান করে। যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ সংগ্রহ।
অধিনায়ক ফিরলে দল আর বেশি দূর এগোতে পারেনি। শেষ পর্যন্ত দল অলআউট হয়েছে ৪৮১ রানে। সাউথ জোনের হয়ে পাঁচ উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। শেষ বিকেলে সাউথ জোন ব্যাটিংয়ে নেমে এক উইকেট হারিয়ে ৯২ রান তুলেছে। হাফ সেঞ্চুরি করে অপরাজিত আছেন পিনাক ঘোষ।
সংক্ষিপ্ত স্কোর:
সেন্ট্রাল জোন - ৪৮১/১০ (ওভার ১৪৭.৫)
(শুভাগত ১৫২, সৌম্য ১৫০; রিশাদ ৫/১২৯, নাসুম ২/১৪১)
সাউথ জোন - ৯২/১ (ওভার ৩০)
(পিনাক ৬৭*, অমিত ২৫*; অপু ১/১৭)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ