এক নজরে দেখেনিন বিপিএলে কোন দল কত খরচ করলো
‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ লাখ টাকা করে। ঢাকান এই তিন ক্রিকেটারের পেছনেই ব্যয় করে ফেলেছে ২ কোটি ১০ লাখ টাকা। সে হিসেবে এবারের বিপিএলের প্লেয়ার ড্রাফটে সবচেয়ে বেশি খরুচে দল হওয়ার কথা ছিল ঢাকার।
কিন্তু ড্রাফট শেষে দেখা গেলো সবচেয়ে বেশি খরুচে দল গঠন করেছে বরিশাল ফরচুন। সব মিলিয়ে তারা দল গঠন করতে খরচ করেছে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। বিদেশি ক্রিকেটার কিনতেই তাদের খরচ হয়েছে ১ কোটি ৪০ লাখ ২৫ হাজার টাকা। দেশি খেলোয়াড় কিনতে খরচ হয়েছে ২ কোটি ৮৬ লাখ টাকা।
খরচের দিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স রয়েছে দ্বিতীয় স্থানে। তারা মোট ৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয় করেছে খেলোয়াড় কেনার জন্য। বিদেশি খেলোয়াড় কিনতে তারা খরচ করেছে ৮৫ লাখ টাকা। দেশি খেলোয়াড় কিনতে খরচ করেছে ৩ কোটি ৪১ লাখ টাকা।
ঢাকা রয়েছে তিন নম্বরে। তারা খরচ করেছে ৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। বিদেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ৫৯ লাখ ৫০ হাজার টাকা। দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ৩ কোটি ৫১ লাখ টাকা। দেশি ক্রিকেটারের পেছনেই সবচেয়ে বেশি ব্যয় করেছে তারা।
এরপর চার নম্বরে রয়েছে সিলেট সানরাইজার্স। তারা খরচ করেছে ৩ কোটি ৭৬ লাখ ২৫ হাজার টাকা। বিদেশি কিনতে খরচ করেছে ১ কোটি ৬ লাখ ২৫ হাজার টাকা। দেশি কিনতে খরচ করেছে ২ কোটি ৭০ লাখ টাকা। চিটাগাং চ্যালেঞ্জার্স খরচ করেছে ৩ কোটি ৬ লাখ টাকা। বিদেশি কিনতে তারা খরচ করেছে ৬৮ লাখ টাকা এবং দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ২ কোটি ৩৮ লাখ টাকা।
টাকা খরচের দিক থেকে সবচেয়ে কৃপণতার পরিচয় দিয়েছে খুলনা টাইগার্স। তারা মোট খরচ করেছে ২ কোটি ৮২ লাখ টাকা। বিদেশি ক্রিকেটার কিনতে তারা খরচ করেছে ৫১ লাখ টাকা এবং দেশি ক্রিকেটার কিনতে খরচ করেছে ২ কোটি ৩১ লাখ টাকা।
বিপিএলে ৬ দল সম্মিলিতভাবে খেলোয়াড় কিনতে ব্যয় করেছে ২২ কোটি ২৭ লাখ টাকা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live