তামিমের সেঞ্চুরি হাতছাড়া, ইফরানের ‘৫’ উইকেট
বিনা উইকেটে ১৭ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামেন তামিম ও জুনায়েদ সিদ্দিক। ৭৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ইফরান। ৮৫ বলে ৩৭ রানে বিদায় নেন জুনায়েদ। তানবীর হায়দার (২), নাঈম ইসলাম (৯) ও মার্শাল আইয়ুব (৯) দ্রুতই বিদায় নিলে ১৩৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে উত্তরাঞ্চল।
শতকের পথে এগোতে থাকা তামিমকে শিকার করেন নাঈম হাসান। ২০৬ বলের ৯১ রান করেন তামিম। তার ৯ রানের আক্ষেপের ইনিংসটি সাজানো ছিল ১৪টি বাউন্ডারিতে। এছাড়া মোহাম্মদ শরিফউল্লাহর ব্যাট থেকে আসে ৪৯ রানে। তাকে সাজঘরে ফেরান স্পিনার তানভীর ইসলাম।
উত্তরাঞ্চল অলআউট হয় ৩১০ রানে। পূর্বাঞ্চলের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেন ইফরান। তানভীর শিকার করেন তানভীর। নাঈম হাসান নেন দুইটি উইকেট।
শেষ বিকেলে ৫ ওভারে ১৭ রান সংগ্রহ করেছে পূর্বাঞ্চল। ইমরুল কায়েস ১ ও মোহাম্মদ আশরাফুল ১৪ রানে অপরাজিত আছেন। উত্তরাঞ্চল এগিয়ে আছে ১২৭ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১৬৬/১০ (প্রথম ইনিংস)
বিসিবি উত্তরাঞ্চল ৩১০/১০ (প্রথম ইনিংস)তামিম ৯১, শরিফউল্লাহ ৪৯, অঙ্কন ৪৮;ইফরান ৫/৫৬, তানভীর ৩/৮৭, নাঈম ২/১০০।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১৭/০ (দ্বিতীয় ইনিংস ৫ ওভার)আশরাফুল ১৪*, ইমরুল ১*;
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ১২৭ রানে পিছিয়ে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ