বিপিএল নিলাম হঠাৎ রিয়াদকে নিয়ে যা বললেন তামিম
ড্রাফটের আগের দিন পর্যন্ত যে চিত্র ছিল, তাতে দল নিশ্চিত ছিল না কারও। শেষ মুহূর্তে নাটকীয় পালাবদলে মালিকানা বদল হয় ঢাকা ফ্র্যাঞ্চাইজির। বিসিবি এই দলের দায়িত্ব নেওয়ার পর ড্রাফটের কয়েক ঘণ্টা আগে তারা দলে নেয় মাহমুদউল্লাহকে। পরে ড্রাফটে প্রথম ডাকে তারা নেয় তামিমকে, তৃতীয় ডাকে মাশরাফিকে। দেশের ক্রিকেটের এই তিন তারকা একসঙ্গে বিপিএলে এক দলে খেলবেন এবারই প্রথম।
এ বিষয়ে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সাংবাদিকদের বলেন, তিনি মাহমুদউল্লাহর কল পাওয়ার পরই ড্রাফটে গেছেন। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে দুজনের সম্পর্কের তিক্ততা নিয়ে গুঞ্জন ছড়ায়। তামিমের ভাষায়, ‘দেখেন, একটা বিষয় শেয়ার করি, আমরা তো মাত্র এক রাতের মতো সময় পেলাম। তো আজ সকালেই রিয়াদ ভাই (মাহমুদ উল্লাহ) আমাকে কল করে বলল, তুই একটু জলদি আয়। তো এখানে আমি আর কী বলব বা কিভাবে বোঝাব আমাদের সম্পর্কের ব্যাপারে?’
তিনজন এক দলে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তামিম আরো বলেন, ‘এ রকম তো প্রত্যাশা করা যায় না আসলে। সাধারণত যেটা হয়, আমরা তিনজন তিন দলে থাকি। এবার সৌভাগ্যবশত হয়েছে, খুব খুশি। আমার মনে হয়, ক্রিকেটে জেতা-হারাটা তো সব না। ক্রিকেটে উপভোগ করাটা খুব গুরুত্বপূর্ণ। যদি উপভোগ করার ব্যাপার না থাকে, তাহলে বিশ্বে কেউই খেলবে না। আমরা তিনজন একসঙ্গে থাকলে এমনিতেই উপভোগ করব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ