বিপিএলের সবচেয়ে দামি দল সাকিব গেইলদের ফরচুন বরিশাল
গত সোমবার (২৭ ডিসেম্বর) হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। যদিও এর আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এক জন দেশি ও তিন জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার সুযোগ পেয়েছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগে থেকেই বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করে দিয়েছিল। সেই অনুযায়ী ড্রাফট থেকে খেলোয়াড় নিয়েছে দলগুলো।
সবমিলিয়ে এবারের বিপিএলে সবচেয়ে খরুচে দল বরিশাল। দল গোছাতে তাদের মোট খরচ হয়েছে ৪ কোটি ২৮ লাখ টাকা। ৪ কোটি ২৭ লাখ টাকা খরচ করে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
সর্বোচ্চ খরচ করা দলের তালিকায় বিসিবির পরিচালনায় থাকা ঢাকা আছে তিন নম্বরে। তিন পান্ডবের দলের মোট খরচ জয়েছে ৪ কোটি ১ লাখ টাকা। আর সিলেট সানরাইজার্স খরচ করেছে ৩ কোটি ৫০ লাখ টাকা।
যদিও এই ফ্র্যাঞ্চাইজিটি সর্বোচ্চ ১৬ জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খরচ করেছে ৩ কোটি ৬ লাখ টাকা। আর খুলনা টাইগার্সের দল গুছাতে খরচ হয়েছে ২ কোটি ৮২ লাখ টাকা। যা ছয় ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বনিম্ন।
প্লেয়ার্স ড্রাফটে ফ্র্যাঞ্চাইজিগুলোর খরচের পরিমাণ
ফরচুন বরিশাল – ৪ কোটি ২৮ লাখ টাকা
কুমিল্লা ভিক্টোরিয়ান্স – ৪ কোটি ২৭ লাখ টাকা
ঢাকা – ৪ কোটি ১ লাখ টাকা
সিলেট সানরাইজার্স – ৩ কোটি ৫০ লাখ টাকা
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স – ৩ কোটি ৬ লাখ টাকা
খুলনা টাইগার্স – ২ কোটি ৮২ লাখ টাকা
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ