গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন সময়
নিজেদের প্রথম দুই ম্যাচে জেতায় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। নেপালকে শ্রীলঙ্কা হারিয়ে দেওয়ায় শেষ চারে স্থান নিশ্চিত হয়ে যায় যুবা টাইগারদের।
শীর্ষ স্থানের লড়াইয়ে আজ লঙ্কানদের মুখোমুখি হয় টাইগার যুবারা। টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৩২.৪ ওভারে ৪ উইকেটে ১৩০ রান তোলে বাংলাদেশ। এরপর ম্যাচ চলাকালীন সময়ে এক আম্পায়ার করোনা পজিটিভ হওয়াতে বাতিল হয় ম্যাচ। আর তাই পয়েন্ট ভাগাভাগিতে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপ সেরা হয় বাংলাদেশ।
‘বি’ গ্রুপ থেকে আসরের সেমির টিকেট পেয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। দুই দলই জিতেছে দুটি করে ম্যাচে। তাদের অর্জন সমান ৫ পয়েন্ট।
রান রেটে (৩.৮১) এগিয়ে বাংলাদেশ রয়েছে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে। দুইয়ে থাকা শ্রীলঙ্কার রান রেট (৩.৩৪)। আসর থেকে ছিটকে গেছে এখনও পয়েন্টের খাতা খুলতে না পারা নেপাল ও কুয়েত।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে পাকিস্তান। ৩ ম্যাচে পাকিস্তানের কাছে একমাত্র হারে ৪ পয়েন্ট নিয়ে ভারতের অবস্থান দুইয়ে, আফগানিস্তানের তিনে। তলানিতে থাকা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের পয়েন্ট শূন্য।
আগামী ৩০ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ সময় সকাল ১১ টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হবে টাইগার যুবারা। একই সময় একই দিনে প্রথম সেমিতে পাকিস্তান মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম