নিউজিল্যান্ডের বিপক্ষে তাসকিন-রাহির গতির ঝড়
বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতেও দেরি হয়। ম্যাচ শুরু হলেও বাগড়া দেয় বৃষ্টি। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে খেলা হয় মাত্র ২৭.৩ ওভার। এর মধ্যেই ৫ উইকেট তুলে নেয় সফরকারী বাংলাদেশের বোলাররা।
দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও আবু জায়েদ রাহীর পেস তাণ্ডবে দিশেহারা হতে হয় কিউই ব্যাটারদের। দুই ওপেনার লুক জর্জেসন ও জেকব কামিংয়ের জুটি ভাঙেন দলীয় ৮ রানের মাথায় আবু জায়েদ। জর্জেসন ৬ রান করে ক্যাচ দেন মুশফিকুর রহিমের হাতে।
কিউই অধিনায়ক ডেভন কনওয়েকে (০) একই ওভারের চতুর্থ বলে ফেরান রাহী। আরেক ওপেনার কামিংকে ষষ্ঠ ওভারে ফেরান তাসকিন আহমেদ। কামিং ১ রান করে ক্যাচ দেন লিটন দাসের হাতে।
জ্যাক ভুলা ও মিথ রেনউইক লম্বা জুটির আভাষ দিলেও রক্ষা হয়নি রাহীর কাছে। ১৮ রান করে ভুলা ফেরেন লিটনের হাতে ক্যাচ দিয়ে। এরপর রেনউইককেও ২১ রানে ফেরান রাহী।
মাত্র ২৭ ওভারে দিন শেষ হলেও রাহী খুশি নিজেকে মেলে ধরতে পেরে। দিন শেষে জানিয়েছেন, “প্র্যাকটিস সেশন আমরা যতখানি পেয়েছি ততটুকুই কাজে লাগানোর চেষ্টা করেছি। আজকে যেই বোলিং কন্ডিশন ছিল, নিউজিল্যান্ডের যেই বোলিং কন্ডিশন ছিল সেখানে বোলিং করতে পেরেছি। অনেকদিন পর আমরা একটা ম্যাচ খেলতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক ভাল হয়েছে। আজকের ম্যাচটায় বৃষ্টি আসছিল, যাচ্ছিল, কিন্তু আমরা বোলাররা অনেক ভাল করেছি। আমরা পেইস বোলাররা ভালো জায়গায় বোলিং করেছি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ