অবিশ্বাস্য: ৪ ওভারে ৭০ রান দিয়ে লজ্জার রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার তারকা বোলার
ম্যাচে গাথ্রির শুরুটা ছিল ভালো। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের দ্বিতীয় বলে ছক্কা হজমের পর চতুর্থ বলে পান জো বার্নসের উইকেট। প্রথম ওভার শেষ করেন ৮ রান দিয়ে।
এরপর আবার বোলিংয়ে ফেরেন তিনি পাওয়ার প্লের পর সপ্তম ওভারে। ৯ বলের ওভারে ওয়াইড দেন দুটি, নো বল একটি। তাকে দুটি ছক্কা মারেন হিলটন কার্টরাইট। এই ওভারে রান দেন সব মিলিয়ে ১৯।
ইনিংসের ত্রয়োদশ ওভারেও গাথ্রি হজম করেন দুটি ছক্কা, সঙ্গে চার একটি। এই ওভারে দেন ২০ রান।
তার কোটার শেষ ওভারটি ছিল সবচেয়ে ব্যয়বহুল। চারটি ওয়াইড দিয়ে এই ওভারে বল করতে হয় তাকে ১০টি! দুই ছক্কা ও একটি চারে রান দেন ২৩। শেষ বলে গাথ্রির জন্য সান্ত্বনা হয়ে আসে ৪৪ বলে ৭৯ রান করা কার্টরাইটের উইকেট।
বিগ ব্যাশে এতদিন সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড ছিল আরেক বাঁহাতি অস্ট্রেলিয়ান পেসার বেন ডোয়ারসাসের। ২০২০ সালের আসরে সিডনি সিক্সার্সের হয়ে মেলবোর্ন স্টারসের বিপক্ষেই ৪ ওভারে ৬১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি।
২০ ওভারের ক্রিকেটে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিশ্ব রেকর্ডের তালিকায় গাথ্রি আছেন যৌথভাবে চতুর্থ স্থানে। রেকর্ডটি সারমাদ আনোয়ারের, ২০১১ সালে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টিতে ৪ ওভারে ৮১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই পেসার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ