আমি নিয়মিত ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিলাম তাই প্রত্যাশা ছিল বিপিএলে দল পাবো : আশরাফুল
কিন্তু সাবেক জাতীয় দলের অধিনায়কের জন্য গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) প্লেয়ার্স ড্রাফটে আগ্রহ দেখায়নি কেউ। তবে আশরাফুলের সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার। সোমবারের ড্রাফটের পরও দল গোছানো চূড়ান্ত হয়নি।
ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের টানার সুযোগ আছে সব দলেরই। সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ বিদেশি ক্রিকেটার নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। এখনো কোনো দলই ২২ জনের স্কোয়াড পূরণ করতে পারেনি। ফলে আশরাফুল, সাহেবসাহেব নাসির, আমিনুল, তানজিদ তামিমদেরও সুযোগ আছে দল পাওয়ার।
মুশফিকের খুলনা এখন পর্যন্ত দলে নিয়েছে ১০ দেশি ক্রিকেটারকে। এছাড়া চট্টগ্রাম ১১, ঢাকা ১২, সিলেট ও বরিশাল ১৩ এবং কুমিল্লা সর্বোচ্চ ১৪ জন ক্রিকেটার নিয়েছে।
কুমিল্লা বাদে বাকি পাঁচ দলেরেই সুযোগ আছে দেশি ক্রিকেটার নেওয়ার। আশরাফুলও অপেক্ষায় আছে ডাক পাওয়ার। দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ আশরাফুল বলেন, “ঢাকা লিগ আমার ভালোই কেটেছিল। আমি শুরুতে ব্যাটিং করে যতটা পারি রান করার চেষ্টা করেছি। সময় আছে। হয়তো কেউ ডাকবে। সেই অপেক্ষাতেই আছি।”
তবে দল না পেলেও বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন দেশের ক্রিকেটের এই প্রথম সুপার স্টার। তবে দল না পাওয়া প্রসঙ্গে আশরাফুল যুক্তি দেখিয়েছেন তার এবং ক্রিকেট বোর্ডের মাঝে দূরত্বকে। এ নিয়ে একটি সংবাদ মাধ্যমকে বলেছেন,
“ঘরোয়া ক্রিকেটে রান পাচ্ছিলাম নিয়মিত তাই প্রত্যাশা ছিল দল পাবো। ড্রাফটে যারা ছিল সবার প্রত্যাশা থাকে দল পাওয়ার। কিন্তু এখানে আমার পজিশনও বড় কারণ হতে পারে। আমি ওপেনিং করি, এখন এই পজিশনে অনেকে রয়েছে। তবে দলে জায়গা পেতে হলে সম্পর্কটাও জরুরি। এক্ষেত্রে আমি পিছিয়ে পড়েছি।”
আশরাফুল আরও বলেন, “আমি তো আমার মতো থাকি। খেলা ছাড়া আমি আমার সার্কেল নিয়ে থাকি। যেমন আমি অনুশীলন করি বাসার পাশে। শেষ করে বাসায় ফিরি। মিরপুরে অনুশীলন করলে অনেকের সঙ্গে দেখা হতো, যোগাযোগ থাকত।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ