ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে ঘটে গেল অবিশ্বাস্য ঘটনা একদিনেই পড়লো ১৮ উইকেট
রোববার ম্যাচের প্রথম দিন ৩ উইকেটে ২৭২ রান করেছিল ভারত। পরে খেলাই হয়নি দ্বিতীয় দিন। সেখান থেকে তৃতীয় দিন মাত্র ৪৯ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ৩২৭ রানে গুটিয়ে যায় তারা। জবাবে দক্ষিণ আফ্রিকা অলআউট হয়ে গেছে ১৯৭ রানে, ভারত পেয়েছে ১৩০ রানের লিড।
অবশ্য বড় লিড পাওয়ার পরেও তৃতীয় দিনের শেষ বিকেলটা নির্বিঘ্নে কাটাতে পারেনি বিরাট কোহলির দল। তৃতীয় দিন শেষে ৬ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। মায়াঙ্ক আগারওয়াল ফিরেছেন ৪ রান করে। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল ৫ রানে অপরাজিত। নাইটওয়াচম্যান হিসেবে নেমেছেন শার্দুল ঠাকুর।
মঙ্গলবার প্রথম ইনিংসে নামের পাশে ১২২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমেছিলেন রাহুল। সঙ্গে ৪০ রান নিয়ে ছিলেন আজিঙ্কা রাহানে। রাহুল নিজের নামের সঙ্গে আর মাত্র এক রান যোগ করতে পেরেছেন।
দিনের চতুর্থ ওভারেই কাগিসো রাবাদার দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ হয়েছেন ভারতীয় এই ওপেনার। ২৬০ বলে ১৭ বাউন্ডারি আর এক ছক্কায় গড়া তার ১২৩ রানের ইনিংসটি থামার পরই যেন মরক লেগে যায় সফরকারীদের।
দুই ওভার পর সাজঘরে ফিরে যান আরেক সেট ব্যাটার আজিঙ্কা রাহানে, তিনি লুঙ্গি এনগিদির বলে ক্যাচ দেন উইকেটের পেছনেই। এরপর টানা চার ওভারে চারটি উইকেট হারায় ভারত।
একে একে উইকেট বিলিয়ে দেন রবিচন্দ্রন অশ্বিন (৪), রিশাভ পান্ত (৮), শার্দুল ঠাকুর (৪), মোহাম্মদ শামি (৮)। শেষ ব্যাটার হিসেবে জাসপ্রিত বুমরাহ আউট হন ১৪ করে।
প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে সফল লুঙ্গি এনগিদি। ৭১ রান খরচায় একাই ৬টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। ৩ উইকেট শিকার কাগিসো রাবাদার।
এরপর স্বাগতিক ব্যাটিং লাইনআপে তাণ্ডব চালান ভারতীয় পেসার মোহাম্মদ শামি। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়ে ২০০ উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি। ভারতের জার্সি গায়ে ১১তম বোলার হিসেবে ২০০ উইকেট নিলেন শামি।
ডানহাতি এ পেসারের সঙ্গে জাসপ্রিত বুমরাহ (২), শার্দুল ঠাকুর (২) ও মোহাম্মদ সিরাজরাও (১) যোগ দিলে প্রোটিয়ারা থেমে যায় ১৯৭ রানে। স্বাগতিক দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন অধিনায়ক টেম্বা বাভুমা। এছাড়া কুইন্টন ডি কক ৩৪ ও রাবাদা খেলেন ২৫ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ