হাড্ডাহাড্ডি লড়াইয়ে এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই বাংলাদেশ হারায় সাদমান ইসলামকে। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন জয়। দ্বিতীয় উইকেটে দুজনের ৫০ রানের পার্টনারশিপ ভাঙে ৫৩ বলে ২৭ রান করে শান্ত বিদায় নিলে। দলীয় ৮২ রানে মুমিনুল হককেও হারায় সফরকারী দল। বিদায়ের আগে ২৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
তবে জয় পূর্ণ করেন অর্ধশতক। ১৩১ বলে ১১টি চারের সহায়তায় ৬৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার বিদায়ের পর লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম ও লিটন দাস। পঞ্চম উইকেটে মুশফিক ও লিটন গড়েন ৭৪ রানের জুটি। ৯১ বলে ৬৬ রান করে থামতে হয় মুশফিককে। তার খানিক পর অর্ধশতকের আশা জাগানো লিটনও আউট হয়ে যান, ৬৮ বলে ৪১ রান করে।
এরপর ইয়াসির আলী চৌধুরী রাব্বি ২১, তাসকিন আহমেদ ১০ ও মেহেদী হাসান মিরাজ অপরাজিত ২০ রান করেন। ৭৬.৪ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান জড়ো করে বাংলাদেশ, ম্যাচ অফিসিয়ালরা ড্র ঘোষণা করেন।
স্কোরকার্ড
নিউজিল্যান্ড একাদশ (প্রথম ইনিংস) : ১৪৬-৭ ডিক্লেয়ার্ডভুলা ৫৭; রাহী ১১-২-৩৬-৩, তাসকিন ৮.৩-৫-২৬-২, মিরাজ ৫-০-১৪-২, শরিফুল ৭.৩-৩-১১-০, শহিদুল ৮-৩-২৪-০, তাইজুল ৮-০-৩৪-০
বাংলাদেশ (প্রথম ইনিংস) : ২৬৯/৮ (৭৬.৪ ওভার)সাদমান ০, জয় ৬৬, শান্ত ২৭, মুমিনুল ৯, মুশফিক ৬৬, লিটন ৪১, ইয়াসির ২১, মিরাজ ২০*, তাসকিন ১০; র্যান্ডেল ১৩-৫-২৭-২, ক্লার্ক ১৩-১-৫৩-২, প্রিঙ্গেল ১২-১-৫৮-২
ফল : ম্যাচ ড্র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম