অবিশ্বাস্য মনে হলেও সত্য ব্রাজিলের মানুষও মেসির খেলায় প্রশান্তি পায়
২০২১ সালেই আর্জেন্টিনার দীর্ঘ ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে কোপা আমেরিকা এনে দিয়েছেন মেসি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোল-এসিস্ট ছিল তারই। আর বছরের শেষে এসে নভেম্বরে জিতেছেন রেকর্ড সপ্তম ব্যালন ডি অর। যা তাকে বসিয়েছে ব্যালনের সপ্তম স্বর্গে।
তবে মেসির সপ্তম ব্যালন জেতার পর অনেকেই সমালোচনা করেছেন, জানিয়েছেন এবারের ব্যালন মেসির প্রাপ্য ছিল না। আবার অনেকে শক্তভাবেই যুক্তি দিয়েছেন, সপ্তম ব্যালন অবশ্যই প্রাপ্য ছিল আর্জেন্টাইন তারকার। এই দ্বিতীয় দলেরই একজন ব্রাজিলের কিংবদন্তি ডিফেন্ডার কাফু।
তিনি বলেছেন, ‘আমি দারুণ ফুটবলের পাড় ভক্ত, আমি গ্রেট খেলোয়াড়দের ভক্ত। আমি মেসির ভক্ত। মেসি অবশ্যই ২০২১ সালের ব্যালন ডি অর ডিজার্ভ করে। প্রতিটি বছর পার করার মাধ্যমে সে আরও অভিজ্ঞ হচ্ছে। সে মূলত সাত বছর আগেই সাতটি ব্যালন ডি অর জিতে গেছে। প্রথম ও দ্বিতীয়র মধ্যে প্রায় ১৫ বছর ব্যবধান।’
চির প্রতিদ্বন্দ্বী হলেও, ব্রাজিলের মানুষও যে মেসির খেলায় বুদ থাকে তা জানিয়ে কাফু আরও বলেন, ‘মেসির মতো একজন খেলোয়াড়ের ব্যাপারে কী বলবো? সে এমন একজন খেলোয়াড় যে কি না ফুটবল দিয়ে চোখে প্রশান্তি এনে দেয়, বিশ্বের সব মানুষকে, আমাদের ব্রাজিলিয়ানদেরও।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম