সবাইকে চমকে দিয়ে বিপিএলে নতুন করে দল পেতে পারেন আশরাফুল-নাসির-আমিনুলরা
শুধু আশরাফুল নয়, নাসির হোসেন কিংবা উদীয়মান লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব, ব্যাটসম্যান তানজিদ হাসান তামিমকে কেউ দলে ডাকেনি। তবে তাদেরও সুযোগ আছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার।
সোমবারের ড্রাফটের পরও দল গোছানো চূড়ান্ত হয়নি। ড্রাফটে দল না পাওয়া ক্রিকেটারদের টানার সুযোগ আছে সব দলেরই। সর্বোচ্চ ১৪ জন দেশি ও ৮ বিদেশি ক্রিকেটার নিতে পারবে প্রতিটি দল। এখনো কোনো দলই ২২ জনের স্কোয়াড পূরণ করতে পারেনি। ফলে আশরাফুল, নাসির, আমিনুল, তানজিদ তামিমদেরও সুযোগ আছে দল পাওয়ার।
মুশফিকের খুলনা এখন পর্যন্ত দলে নিয়েছে ১০ দেশি ক্রিকেটারকে। এছাড়া চট্টগ্রাম ১১, ঢাকা ১২, সিলেট ও বরিশাল ১৩ এবং কুমিল্লা সর্বোচ্চ ১৪ জন ক্রিকেটার নিয়েছে। কুমিল্লা বাদে বাকি পাঁচ দলেরেই সুযোগ আছে দেশি ক্রিকেটার নেওয়ার।
সেদিকেই তাকিয়ে আছেন জাতীয় দলের লেগ স্পিনার আমিনুল, ‘আসলে আমি বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছি। মাত্র তো আজ শুরু হলো (বিপিএল কার্যক্রম)। এখনো সময় বাকি আছে। দেখা যাক সামনে কী আছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি আসলে আমার বলার নাই। সময় হলে বলা যাবে।’
আশরাফুলও অপেক্ষায় আছে ডাক পাওয়ার, ‘ঢাকা লিগ আমার ভালোই কেটেছিল। আমি শুরুতে ব্যাটিং করে যতটা পারি রান করার চেষ্টা করেছি। সময় আছে। হয়তো কেউ ডাকবে। সেই অপেক্ষাতেই আছি।’ ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কে জড়ানো নাসিরকে এখন মাঠের বাইরে বিভিন্ন দায়িত্ব পালন করতে হচ্ছে। জাতীয় লিগ ভালো না করায় বিসিএল খেলার সুযোগ হয়নি। শেষ খেলেছিলেন ঢাকা লিগ। আলো ছড়াতে পারেননি সেখানেও। তাই তার বিপিএলে দল না পাওয়া প্রত্যাশিতই ছিল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ