অবিশ্বাস্য: গোল বন্যা একেই বলে এক ম্যাচে ২৯ গোল
নির্ধারিত সময়ের ম্যাচের ৮ মিনিটে আবাহনীর ডরিয়েলটন গোল করেন। ২০ মিনিটে রাসেলের মান্নাফ রাব্বী গোল করে সমতায় ফেরান। ৬১ মিনিটে ডরিয়েলটন আবার এগিয়ে দেন আবাহনীকে। ৮৪ মিনিটে রাসেলের এইলটন গোল করে করলে ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
‘বি’ গ্রুপের শীর্ষ দল কে হবে, তা নির্ধারণের জন্য দেওয়া হয় টাইব্রেকার। সেখানে দুই দলের গোল সমান হলে খেলা গড়ায় সাডেনডেথে। সেখানেও একের পর এক গোল হতে থাকে। শেষ পর্যন্ত রাসেল ১৩ গোল করলে আবাহনী থামে ১২টিতে। শেখ রাসেল টাইব্রেকারে ১৩-১২ গোলে জিতে হয় গ্রুপসেরা।
এমনিতেই এবারের ফেডারেশন কাপ জন্ম দিচ্ছে নতুন এবং উদ্ভট সব ঘটনার। তিন দলের না খেলা, খেলা শেষ হওয়ার পর ক্লাবে ফিরতে রওয়ানা দেওয়া দলকে এনে টাইব্রেকার করা-এমন অনেক কিছুই হচ্ছে।
তবে আগের ঘটনাগুলোর জন্য বাফুফের দিকে আঙুল তোলা গেলেও বুধবার কমলাপুরে আবাহনী ও রাসেলের ম্যাচে যা হলো, তা নতুন এক বিনোদন। এখানে বাফুফে বা রেফারির কোনো দায় নেই।
টাইব্রেকারের ৫ শটের মধ্যে দুই দল করেছিল ৪টি করে গোল। এর পর সাডেন ডেথ। সেখানে হচ্ছিল গোলের পর গোল। ১২-১২ হওয়ার পর রাসেলের নাসির উদ্দিন চৌধুরী গোল করতে পারলেও পারেননি আবাহনীর ইমন মাহমুদ বাবু।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম