জাতীয় দল কারও ব্যক্তিগত জায়গা না : রুবেল
বাংলাদেশ জাতীয় দলের এই পেসার সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিলেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে। মোহাম্মদ সাইফউদ্দিন চোটের কারণে ছিটকে পড়লে রুবেলকে বাংলাদেশ দলের মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। তবে রুবেলের ম্যাচ খেলার সুযোগ হয়নি। বিশ্বকাপ শেষে দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলেও জায়গা হয়নি তার। ৩১ বছর বয়সী এই ডানহাতি পেসার গত মার্চে নিউজিল্যান্ড সফরে জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন।
রুবেল অবশ্য জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়া নিয়ে মুখ খুলতে নারাজ। শুধু বললেন, জাতীয় দল কারও ব্যক্তিগত জায়গা নয়, তাই পারফর্ম করলে ফেরাও অসম্ভব নয়।
তিনি বলেন, ‘জাতীয় দলে খেলতে পারিনি- এটা নিয়ে কিছু বলতে চাচ্ছি না। কারণ এটা পুরোটাই নির্বাচক কমিটির হাতে। আমার পূর্ণ মনোযোগ এখন বিপিএলে। বিপিএলে ভালো করতে হবে, এটাই মূল লক্ষ্য। সেভাবেই প্রস্তুতি নিয়েছি। আমি ভালো করলে আমাকে নিতে হবে। জাতীয় দল সবার জন্য খোলা। ভালো করলে যেকোনো ক্রিকেটার খেলতে পারবে। এটা কারও ব্যক্তিগত জায়গা না।’
অবশ্য রুবেলের বিগত কয়েক মাসের প্রতিযোগিতামূলক পারফরম্যান্স ঘাঁটলে বাদ পড়ার কারণ খুঁজে বের করা দুরূহ হতে পারে। সেসব আলোচনা একপাশে রেখে এখন তার মনোযোগ বিপিএলে, যেখানে রুবেল খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও কিংবদন্তি সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সাথে।
রুবেল বলেন, ‘আমি কিন্তু এখানে ভালো পারফর্ম করেই এসেছি। এমন নয় যে খারাপ করে দলের সাথে গিয়েছি। তারপরও আমাদের দেশে সবকিছু নিমেষে বদলে যায়। বিপিএলে ভালো করতে চাই। রিয়াদ ভাই নিজেই দেখতে পারছেন আমি কেমন করছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ