ভক্তদের কান্নার সগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটসম্যান
সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে টেলরের শেষটা হবে বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের সিরিজ দিয়ে। এরপর আনুষ্ঠানিক বিদায় নেওয়ার আগে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে তিনটি করে ওয়ানডে খেলবেন তিনি।
বিদায়ের ঘোষণা জানিয়ে দেওয়া বার্তায় টেলর লিখেছেন, ‘চলতি সামার শেষে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট ও পরে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডসের বিপক্ষে ছয় ওয়ানডে খেলবো। দীর্ঘ ১৭ বছর ধরে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ। নিজ দেশকে প্রতিনিধিত্ব করতে পারা অনেক গৌরবের।’
নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১১০টি টেস্ট খেলেছেন টেলর। বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজের দুই ম্যাচ খেললে কিউইদের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ টেস্ট খেলা ক্রিকেটার হবেন টেলর।
এরই মধ্যে ৩৭ বয়সী এ ব্যাটার টেস্টে ১৯ সেঞ্চুরিতে ৭৫৮৪ ও ওয়ানডেতে ২১ সেঞ্চুরিতে করেছেন ৮৫৮১ রান। দুই ফরম্যাটেই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
২০০৬ সালে মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল টেলরের। পরের বছর নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হয় টেস্ট অভিষেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে করা ২৯০ রান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
চলতি বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের শিরোপা নিশ্চিত হওয়ার সময় কেইন উইলিয়ামসনের সঙ্গে উইকেটে ছিলেন টেলরও। তিনি জানিয়েছিলেন, ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার ইচ্ছা রয়েছে। তবে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
আগামী ১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। এরপর জানুয়ারির শেষ দিকে তিন ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়া যাবে তারা। আর নেদারল্যান্ডসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে তিন ওয়ানডে। সেই সিরিজটিই হবে আন্তর্জাতিক ক্রিকেটে টেলরের শেষ সিরিজ।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে পুরো মৌসুমটাই খেলবেন টেলর। এরপরও খেলা চালিয়ে নেবেন কি না সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ