এশিয়া কাপের ফাইনালে উঠলো যে দুই দল
ফলে শিরোপা লড়াই এখন ভারত-শ্রীলঙ্কার মধ্যে। ৩১ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের ফাইনাল।
দুবাইয়ের এসিসি একাডেমিতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে মাত্র ১৪৭ রানে গুটিয়ে দিয়েছিল পাকিস্তান। কিন্তু এমন এক ম্যাচে নিজেরাও থেমে যায় ১২৫ রানে। ২২ রানের জয়ে ফাইনালে নাম লিখিয়েছে লঙ্কানরা।
টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসার জিসান জামিরের (৪/৩২) তোপে ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল শ্রীলঙ্কা। তাদের প্রথম ৮ ব্যাটারের কেউ পনেরো রানও করতে পারেননি।
কিন্তু পরে লোয়ার অর্ডারের ইয়াসিরো রদ্রিগো আর মাথিসেনা পাথিরানা সমান ৩১ রানের দুটি ইনিংস খেলে দলকে বড় লজ্জা থেকে বাঁচান। এগারো নম্বর ব্যাটার ত্রিভিন ম্যাথিউ করেন গুরুত্বপূর্ণ ১২ রান।
জবাবে শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের চেপে ধরেন লঙ্কান বোলাররা। অফস্পিনার ত্রিভিন ম্যাথিউ দুর্দান্ত বোলিং করেন (৪/১৪)। তারপরও মোহাম্মদ শেহজাদের প্রতিরোধে একটা সময় ৪ উইকেটে ৬২ রান ছিল পাকিস্তানের। তখনও জয়ের ভালো সম্ভাবনা ছিল।
কিন্তু শেহজাদ (৭৫ বলে ৩০) ফেরার পরই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় শ্রীলঙ্কা। আহমেদ খান (৭৪ বলে ৩৬) এরপর যা একটু লড়াই করেছিলেন।
কিন্তু বাকিরা কেউই ভালো করতে পারেননি। বিশের ঘরও ছুঁতে পারেননি কোনো ব্যাটার। ফলে বাংলাদেশের মতো সেমিতেই থেমেছে পাকিস্তানের যুবাদের স্বপ্ন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ