বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ নতুন পরিকল্পনা বিসিবির
বিপিএল শেষ হওয়ার সাথে সাথেই বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। সফরে এশিয়ার দেশটি খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। তবে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হতে পারে ঢাকার বাইরে।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে অনেক বছর ধরে। বিশেষ করে স্পিনারদের স্বর্গরাজ্য বলে এই উইকেটে রান হয় কম। আফগানিস্তান সিরিজ দিয়ে বিসিবি তাই ঢাকার বাইরে মনোযোগ দিতে চায়।
সেই লক্ষ্যে চট্টগ্রাম ও সিলেটে আফগানিস্তান সিরিজ আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। যদিও এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। আরও আলোচনার পর আসতে পারে বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ১৯ বা ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবে আফগানিস্তান জাতীয় দল। সেই অনুযায়ীই বোর্ড সিরিজটি আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
তিনি বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ীই আছে। বিপিএলের পরপরই আফগানিস্তান সিরিজ হবে। সম্ভবত ১৯ বা ২০ তারিখ তারা আসবে। সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি। তখনকার পরিস্থিতি কী হয়, আফগানিস্তানের বোর্ডের পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসে কি না- সবকিছুর ওপর নির্ভর করছে। সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ