ব্রেকিং নিউজ: সবাইকে অবাক করে তামিম-মাহমুদুল্লাহর সাথে খেলবেন সাকিব
চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নবম আসরে চার দিনের ম্যাচের সঙ্গে এবার থাকছে ওয়ানডেও। চার দিনের ম্যাচ না খেললেও ওয়ানডেতে খেলবেন সাকিব আল হাসান, জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ক্রিকেট লিগের ওয়ানডে ফরম্যটে ইসলামী ব্যাংক ইস্ট জোনে খেলবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন বিসিবি নর্থ জোনে। তাছাড়াও মোস্তাফিজুর রহমান খেলবেন বিসিবি সাউথ জোনে। সাকিব খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে।
২ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সাউথ জোন ও ওয়ালটন সেন্ট্রাল জোনের ফাইনাল হবে। এরপর ৯ জানুয়ারি থেকে ওয়ানডে শুরু হওয়ার কথা, যা সিলেটে হবে বলে।
সিঙ্গেল লিগ পদ্ধতিতে হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলো হবে সিলেটে। ৯, ১১, ১৩ জানুয়ারি সিলেটের দুই মাঠে ম্যাচগুলো হবে। ১৫ জানুয়ারি হবে ফাইনাল। তবে ফাইনালের ভেন্যু এখনো ঠিক হয়নি। প্রতিটি ম্যাচ দিনে শুরু হয়ে দিনেই শেষ হবে।
তবে সাকিবকে শুরু থেকে পাওয়া যাবে কি না তা এখনো নিশ্চিত নয় ওয়ালটন সেন্ট্রাল। সাকিবকে দলে পাওয়া প্রসঙ্গে দলটির ম্যানেজার মিলটন আহমেদ বলেছেন, ‘আমাদের সঙ্গে সাকিবের যোগাযোগ হয়েছে। তিনি খেলতে আগ্রহী। আমরাও তাকে স্বাগত জানিয়েছি। তবে শুরুর ম্যাচে তাকে পাওয়া যাবে কি না নিশ্চিত নই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ