আমরা চাইব সিরিজটি যেন ভালো না যায় তার জন্য: ডমিঙ্গো
কারণটাও স্পষ্ট। নিউজিল্যান্ডে বাংলাদেশের রেকর্ড বেশ নাজুক। টেলরের মত অভিজ্ঞ পারফর্মারদের কারণেই বাংলাদেশ কখনও ভালো করতে পারেনি নিউজিল্যান্ডের মাটিতে। এবারও তিনি যদি ভালো করেন, তা তো বাংলাদেশের জন্য দুঃসংবাদই বটে!
তাই কিংবদন্তি এই ক্রিকেটারের শেষটা যেন বিষাদমাখা হয়, বাংলাদেশ দলের এমনই চাওয়া। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য টেলরকে প্রশংসার সাগরে ভাসাতে ভুলেননি।
তিনি বলেন, ‘অনেক দিন ধরে সে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। সে উঁচু মানের খেলোয়াড়। নিউজিল্যান্ডের ক্রিকেটের অনেক বড় সেবক। ভবিষ্যতে যাই করুক, তার জন্য শুভকামনা থাকবে।’
ডমিঙ্গো মনে করেন, টেলরের অবসরের ঘোষণা স্বস্তি দিবে বোলারদের। একইসাথে তার প্রত্যাশা, বাংলাদেশ সিরিজে টেলর ধারাবাহিক পারফরম্যান্সটা ধরে রাখতে পারবেন না।
ডমিঙ্গো বলেন, ‘তাকে বল করতে হবে না দেখে অনেক বোলাররা খুশি হবে। গত ১০-১২ বছর ধরেই ধারাবাহিকভাবে সে ভালো খেলছে। আমরা চাইব সিরিজটি যেন ভালো না যায় তার জন্য। সে অবশ্য ভালোভাবে শেষ করতে মুখিয়ে থাকবে। প্রত্যেক ভালো ক্রিকেটারই এটা চায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন