মুমিনুল বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত
নতুন বছরে ভালো শুরুর প্রত্যাশায় 'রোমাঞ্চিত' মুমিনুল
টেস্ট শুরুর আগে দুই দলের অধিনায়ক।টেস্ট অধিনায়ক জানান, ফেলে আসা দিনগুলো নিয়ে না ভেবে নতুন বছর নিয়েই আপাতত ভাবছেন তিনি। তবে সেই ভাবনা পুরো বছরের সব খেলা নিয়ে নয়, বরং বর্তমান সিরিজেই তার পূর্ণ মনোযোগ।
মুমিনুল বলেন, ‘নতুন বছর নিয়ে রোমাঞ্চিত। আগে কী হয়েছে এসব নিয়ে চিন্তা না করে সামনের বছর কীভাবে ভালো করে শুরু করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা করছি। আসলেই আমি খুব এক্সাইটেড। শুরু ভালো হলে বাকিটাও ভালো যায়। নতুন বছরে বাংলাদেশকে ভালো অবস্থানে নিতে চাই। ভুলগুলো থেকে বের হয়ে ভালো খেলতে চাই।’
২০২২ সালে বেশ কিছু টেস্ট খেলবে বাংলাদেশ, যার বেশিরভাগই ঘরের বাইরে। বড় চ্যালেঞ্জগুলো নিয়ে একসাথে ভাবনা জড়ো না করে ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়ার প্রত্যয় মুমিনুলের।
তিনি বলেন, ‘আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি। এক বছর টেস্টে কেমন করবেন এসব ভাবা খুব কঠিন। সামনে কঠিন সব কন্ডিশনে খেলব। ছোট ছোট লক্ষ্য তৈরি করে এগিয়ে যাওয়াই ভালো।’
নতুন বছরে ভালো করার প্রত্যাশা মুমিনুল শুনিয়েছেন গত দুই বছরও। যদিও মাঠে টেস্ট দলের পারফরম্যান্সে আশা-প্রত্যাশার প্রতিফলন নেই। এ নিয়ে প্রশ্ন করায় খানিক বিরক্তই হলেন অধিনায়ক। তার ভাষায়, ‘নতুন বছরে ভালো শুরুর কথা আমি সবসময়ই বলব। এই বছর যদি খারাপও যায়, দশ নম্বর হই, পরের বছর অধিনায়ক থাকলে আবারও আমি একই কথা বলব। আমি কখনই খারাপ চিন্তা করব না, ভালো চিন্তাই করব। খারাপ হলেও ভালো চিন্তা করব।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম