সাকিবের বিষয় নিয়ে যা বললেন ডমিঙ্গো
সাকিবের অনুপস্থিতিতে তরুণদের কাছে ভালো পারফরম্যান্স প্রত্যাশা ডমিঙ্গোর।
সাকিবের এই অনুপস্থিতিকে দলের জন্য বড় ক্ষতি বলে অভিহিত করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তার মতে, সাকিবের উপস্থিতি দলে ভারসাম্য নিয়ে আসে।
ডমিঙ্গো বলেন, ‘সাকিবের অনুপস্থিতি অবশ্যই দলের জন্য বড় ক্ষতি। সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন, খুব সুন্দরভাবে দলটাকে ভারসাম্যপূর্ণ করে তোলে। টপ সিক্সে ব্যাট করতে পারে, বল হাতে উইকেট এনে দেয়। তাই তার অনুপস্থিতি অবশ্যই ক্ষতি। তবে তার অনুপস্থিতিকে তরুণরা কাজে লাগাতে পারে।’
দ্রুততম ক্রিকেটার হিসেবে ‘৪০০০’ রান ও ‘২০০’ উইকেটের এলিট ক্লাবে সাকিবব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে ছুটি নিয়েছেন সাকিব।শুধু সাকিব নন, এই সিরিজে নেই ওপেনার তামিম ইকবালও। আরেক অভিজ্ঞ তারকা মাহমুদউল্লাহ রিয়াদ তো টেস্ট থেকে অবসরই নিয়ে ফেলেছেন। সিনিয়র ক্রিকেটারদের অনুপস্থিতি জুনিয়র তথা তরুণ ক্রিকেটাররা কাজে লাগাবেন, আশা ডমিঙ্গোর।
তিনি বলেন, ‘গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়ত ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি। আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তবে তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ড খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম