ব্রেকিং নিউজ: পাঁচ দুর্দান্ত স্পিনার যাদের উপর আইপিএল মেগা নিলামে হবে টাকার বৃষ্টি
পরবর্তীতে এই প্রতিযোগিতার চাহিদার কথা মাথায় রেখে দুবাইয়ের মাটিতে স্তগিত হয়ে যাওয়া বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হয় এবং এই বছর আইপিএল এর ফাইনালে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে চতুর্থবারের জন্য তাদের আইপিএল ট্রফি জয়লাভ করেছে।
আইপিএল যেহেতু t20 ফরম্যাটের একটি রোমাঞ্চকর মঞ্চ তাই আইপিএল কেও ব্যাটসম্যানদের সর্গ্যরাজ্য হিসাবে মানা হয়ে থাকে। সুতরাং আইপিএল এর এই বিশাল মঞ্চে ব্যাটসম্যানদের তুলনায় বোলারদের ভূমিকা প্রায় থাকেনা বলেই মনে করা হয়। কিন্তু আইপিএল ইতিহাসে আমরা এমন সব অসাধারণ বোলিং পারফর্মেন্স দেখেছি যেখানে একজন বোলার যেমন একটি ম্যাচে হ্যাটট্রিক করেছেন ঠিক তেমনি আর এক বোলার খুব অল্প রান রান দিয়ে বিপক্ষ দলকে সীমিত রানের মধ্যে সীমাবদ্ধ করে রাখতে পেরেছে।
আজ আমরা এখানে এমন ৫জন স্পিন বোলারদের নিয়ে আলোচনা করবো যারা আগামী আইপিএল মেগা নিলামে বেশ মোটা টাকার বিনিময়ে অন্য আইপিএল দলে যোগদান করতে পারেন বলে মনে করা যাচ্ছে।
রাশিদ খান
আফগানিস্তান প্রতিভাবান লেগ স্পিনার তার বৈচিত্রময় বোলিং জাদুতে সমগ্র ক্রিকেট দুনিয়াকে মুগ্ধ করেছেন। ডানহাতি এই স্পিনার আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে অসাধারণ বোলিং পারফর্মেন্স করে দেখিয়েছেন। কিন্তু আগামী আইপিএল এর আগে হায়দ্রাবাদ দল তাকে নিলামে ছেড়ে দিয়েছে,তাই আশা করা যাচ্ছে তাকে পাবার জন্য বাকি আইপিএল দল গুলি বেশ মোটা টাকা খরচ করতে চলেছে।
যুজবেন্দ্র চাহাল
ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের সফল লেগ স্পিনারদের মধ্যে অন্যতম হলেন যুজবেন্দ্র চাহাল। ডানহাতি এই লেগ স্পিনার একসময় ভারতীয় দলের হয়ে নিয়মিত পারফর্মেন্স করেছেন কিন্তু তার খারাপ পারফর্মেন্সের জন্য তিনি জাতীয় দল থেকে বাদ পড়েছেন।
চাহাল গত মরসুমে রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর দলের হয়ে অসাধারণ বোলিং পারফর্মেন্স করে দেখানোর পরেও বেঙ্গালোর দল তাকে আগামী মেগা নিলামে ছেড়ে দিয়েছে। তাই আশা করা যাচ্ছে তাকে দলে পেতে বাকি আইপিএল দলগুলি টাকার বৃষ্টি করতে পারে।
রাহুল চাহার ভারতীয় ক্রিকেটের তরুণ উঠতি প্রতিভাদের মধ্যে অন্যতম একটি নাম হলো রাহুল চাহার। ডানহাতি এই লেগ স্পিনার তার অসাধারণ পারফর্মেন্সের জন্য সদ্যই ভারতীয় দলের হয়ে অভিষেক করেছেন। চাহার আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে বহু অসাধারণ ম্যাচ জেতানো পারফর্মেন্স করেছেন কিন্তু আগামী মরসুমের জন্য মুম্বাই ইন্ডিয়ান্স তাকে মেগা নিলামে ছেড়ে দিয়েছে। তাই মনে করা যাচ্ছে রাহুল চাহারকে নেবার জন্য বাকি আইপিএল দলগুলি বেশ মোটা টাকা খরচ করতে চলেছে।
রবিচন্দ্রন অশ্বিন
বিশ্ব ক্রিকেটের সফল অফ স্পিনারদের মধ্যে অন্যতম একটি নাম হলো রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি এই অফ স্পিনার বর্তমানে ভারতীয় দলের একজন নির্ভরযোগ্য অফ স্পিনার হিসাবে পরিচিত। অশ্বিন এই বছর আইপিএল এ দিল্লী ক্যাপিটালস দলের সাথে যুক্ত ছিলেন এবং তিনি অসাধারণ পারফর্মেন্স করে দেখিয়েছেন। তার এই পারফর্মেন্সের পরেও দিল্লী দল তাকে তাকে আগামী আইপিএল এ নিলামে তুলে দিয়েছে এবং আশা করা যাচ্ছে তার পারফর্মেন্সের ভিত্তিতে তিনি বেশ মোটা টাকার বিনিময়ে অন্যকোনো আইপিএল দলে যোগদান করতে পারেন।
হাসারাঙ্গা
জাদুকরী শ্রীলংকান স্পিন বোলার যিনি তার মিস্ট্রি বোলিং দেখিয়ে ক্রিকেট বিশ্বকে অবাক করে তুলেছেন। ডানহাতি এই অলরাউন্ডার স্পিনার এই বছরেই আইপিএল এর মঞ্চে অভিষেক করেছিলেন এবং তিনি রয়েল চ্যালেঞ্জর্স বেঙ্গালোর দলের হয়ে পারফর্মেন্স করেছেন। কিন্তু বেঙ্গালোর দল তাকে পরবর্তী মেগা নিলামে ছেড়ে দিয়েছে, তাই মনে করা যাচ্ছে মিস্ট্রি এই তরুণ স্পিনারকে দলে পেতে বাকি আইপিএল দলগুলি বেশ মোটা টাকা বাজি লাগাতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live