জানা গেল টি-টোয়েন্টিতে বাংলাদেশের বেহাল অবস্থার আসল রহস্য
২০০৬ সালে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মলগ্ন থেকেই এই সংস্করণে খেলছে বাংলাদেশ। প্রায় ১৫ বছরের ইতিহাসে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে মাত্র ৯টি। আর বিশ্বকাপে প্রায় প্রতিবারই খেলা লেগেছে প্রথম পর্ব। কোনো মতে প্রথম পর্ব পেরোতে পারলেও মূল পর্বে জয় এখনো অধরা বাংলাদেশের কাছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পরে আর মূল পর্বে জয় পায়নি টাইগাররা।
অভিজ্ঞ ব্যাটার নাঈম ইসলামের মতে, বাংলাদেশের ক্রিকেটাররা টি-টোয়েন্টি খেলার সুযোগ খুব বেশি পান না। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়মিত আয়োজন করার চেষ্টা করা হলেও ডিপিএল টি-টোয়েন্টি কিংবা ঘরোয়া অন্য কোনো টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনে কোনো ধারাবাহিকতা দেখা যায় না। এটি প্রভাব ফেলে ক্রিকেটারদের ওপর।
বিডিক্রিকটাইমকে নাঈম বলেন, “আমাদের টি-টোয়েন্টি খুব কম খেলা হয়। টি-টোয়েন্টি খেলাই অনেক কিছু বোঝার ব্যাপার করলে। এটা শুধুই চার-ছয়ের খেলা না, অনেক হিসাবনিকেশ আছে। এই দিকে বাংলাদেশের সব খেলোয়াড়ই একটু অনভিজ্ঞ। কারণ আমরা এটা খেলি কম। তবে এখন আমরা আগের চেয়ে ভালো বুঝি।”
টি-টোয়েন্টি ক্রিকেটের বিশেষ ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া সাব্বির রহমানও নাঈমের সুরেই সুর মিলিয়েছেন।
সাব্বির বলেন, “আমাদের টি-টোয়েন্টি ম্যাচ খুবই কম খেলা হয়। তাই আমরা সেরকম অভিজ্ঞ না। তবে আমরা যত ম্যাচ খেলব, তত অভিজ্ঞতা হবে। বিপিএলে যদি ভালো খেলতে পারি এবং সবকিছু থাকে তাহলে এই অভিজ্ঞতা কাজে লাগাব।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live