টেস্টে উন্নতি করছে বাংলাদেশ
এবছর বাংলাদেশের টেস্ট ক্রিকেটে শুরু হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে। চট্টগ্রামের দারুণভাবে প্রতিযোগিতা করলেও কাইল মায়ার্স এবং এনক্রুমাহ বোনারের দুর্দান্ত জুটিতে ম্যাচ জিতে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ঢাকা টেস্টেও খুব কাছে গিয়ে হারতে হয়েছে বাংলাদেশকে।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করতে না পারলেও শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম ম্যাচে দারুণ খেলেছিল বাংলাদেশ। যেখানে দারুণ ব্যাটিংয়ে ড্র করেছিল মুমিনুল হকের দল। যদিও পরের ম্যাচে হেরে সিরিজ হাত ছাড়া করে টাইগাররা। জিম্বাবুয়েতে গিয়ে জিতলেও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ।
দুটি ম্যাচে হেরেই সিরিজ খুইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরু করেছে তারা। টেস্টে এবছর বাংলাদেশের সাফল্য বলতে জিম্বাবুয়ের সঙ্গে একটি জয় এবং শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ ড্র। এমন পারফরম্যান্সের পরও টেস্টে বাংলাদেশের উন্নতির গ্রাফ উঁচুতে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ।
এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেন, ‘মাস দুয়েক ধরে খুব কঠিন সময় যাচ্ছে, সন্দেহ নেই। টেস্ট ম্যাচে আমরা দল হিসেবে উন্নতি করছি। ফলাফলে হয়তো সেই প্রতিফলন নেই, তবে টেস্ট ম্যাচে আমরা আগের চেয়ে ভালো করছি।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে এখনও জয়হীন বাংলাদেশ। ইতিহাস বদলাতে ১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে ৯ জানুয়ারি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ