বর্ষসেরা ক্রিকেটার মনোনয়ন: বিজয়ীদের নাম ঘোষণার দিনক্ষণ চূড়ান্ত
এর আগে টি-টোয়েন্টি ও ওয়ানডের বর্ষসেরার তালিকায় ছিলেন ১ জন করে পাকিস্তানি ক্রিকেটার। শুক্রবার (৩১ ডিসেম্বর) বর্ষসেরা খেলোয়াড় অ্যাওয়ার্ডের জন্য মনোনীত ৪ ক্রিকেটারের নাম ঘোষণা করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাতে ২ জনই পাকিস্তানি।
তারা হলেন পেসার শাহীন শাহ আফ্রিদি ও উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া এই খেতাবের জন্য বাকি দুই ক্রিকেটার হলেন- জো রুট ও কেন উইলিয়ামসন।
এ বছর ১৩টি ক্যাটাগরিতে আইসিসি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। টেস্টে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট, ভারতের রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও নিউজিল্যান্ডের কাইল জেমিসন। টি-টোয়েন্টিতে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের জস বাটলার, অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা মনোনয়ন পেয়েছেন।
এছাড়া ওয়ানডেতে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের বাবর আজম, দক্ষিণ আফ্রিকার জানেমান মালান ও আয়ারল্যান্ডের পল স্টার্লিং। আগামী ২৩ ও ২৪ জানুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা করবে আইসিসি।
একনজরে দেখে নেওয়া যাক অ্যাওয়ার্ডগুলোর তালিকা
স্যার গ্যারি সোবার্স পুরুষ বর্ষসেরা ক্রিকেটার
র্যাচেল হেহো প্রমীলা বর্ষসেরা ক্রিকেটার
পুরুষ বর্ষসেরা টেস্ট ক্রিকেটার
পুরুষ বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
পুরুষ বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার
প্রমীলা বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার
প্রমীলা বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার
সেরা পুরুষ উদীয়মান ক্রিকেটার
সেরা প্রমীলা উদীয়মান ক্রিকেটার
সহযোগী দলের পুরুষ বর্ষসেরা ক্রিকেটার
সহযোগী দলের প্রমীলা বর্ষসেরা ক্রিকেটার
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড
আইসিসি বর্ষসেরা আম্পায়ার
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ