সেয়ানে সেয়ানে লড়াই শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ১ম দিনের খেলা
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। চতুর্থ ওভারেই উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। ১৪ বলে ১ রান করা কিউই অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরের পথ দেখান তিনি। ১ রানে ১ উইকেট হারায় নিউজিল্যান্ড।
মধ্যাহ্ন বিরতির আগে আর কোনো উইকেট শিকার করতে ব্যর্থ হয় বাংলাদেশ। ২৭ ওভারে ৬৬ রানে ১ উইকেট নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যান ডেভন কনওয়ে ও উইল ইয়ং।
চা বিরতির ঠিক আগমুহূর্তে কনওয়ে ও ইয়ংয়ের ১৩৮ রানের জুটি ভাঙে রানআউটে। মেহেদী হাসান মিরাজের ওভারে ইয়ংকে রানআউট করেন নাজমুল হোসেন শান্ত। ১৩৫ বলে ৫২ রান করেন ইয়ং। তার ব্যাট থেকে আসে ৬টি বাউন্ডারি।
অভিজ্ঞ ব্যাটার রস টেলরকে শিকার করেন শরিফুল। সাদমান ইসলামের তালুবন্দী হওয়ার আগে টেলর করেন ৩১ রান, খেলেন ৬৪টি বল। ভেঙে যায় কনওয়ে ও টেলরের ৫০ রানের জুটি।
কনওয়ে হাঁকান শতক। তাকে থামান অধিনায়ক মুমিনুল হক। মুমিনুলের বলে উইকেটরক্ষক লিটনের তালুবন্দী হন কনওয়ে। তার ব্যাট থেকে আসে ১২২ রান। তিনি বল খেলেন ২২৭টি। কনওয়ের উইলো থেকে আসে ১৬টি চার ও একটি ছক্কা।
পঞ্চম উইকেটে হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল যোগ করেন ৩১ রান। এবাদত হোসেনের বলে ব্লান্ডেল বোল্ড হলে দিনের খেলার ইতি টানা হয়। ৮৭.৩ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান। বাংলাদেশের পক্ষে শরিফুল দুইটি এবং এবাদত ও মুমিনুল একটি করে উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ২৫৮/৫ (৮৭.৩ ওভার)কনওয়ে ১২২, ইয়ং ৫২, টেলর ৩১, ল্যাথাম ১;শরিফুল ২০-৫-৫৩-২, মুমিনুল ৩-০-৫-১।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ