নতুন বছরে সবার উদ্দেশ্যে যে বিশেষ বার্তা দিলেন মেসি
বিগত বছরটি অবশ্য মেসিকে দিয়েছে দু হাত ভরে। সেই সাথে কেড়ে নিয়েছে নিজের শৈশবের প্রিয় ক্লাবের সন্যিধ্যও। বছরের শেষ ভাগে এসে রেকর্ড সপ্তমবারের মতো তিনি নিজের করে নিয়েছেন বর্ষসেরার পুরস্কার ব্যালন ডি অর।
২০২১ এরপর এবার তার সামনে হাজির ২০২২। নতুন বছরটি অবশ্য আরও কঠিন সব চ্যালেঞ্জ নিয়ে হাজির হচ্ছে মেসির সামনে। এই বছরের শেষদিকে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর আগে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতার চ্যালেঞ্জ তো আছেই। লিগ ওয়ানেও গোল পাচ্ছেন না, এ নিয়েও শুরু হয়েছে ব্যাপক সমালোচনা।
তবে ২০২২ সালে মেসির চাওয়া সবার সুস্বাস্থ্য। ২০২১ সালে নিজের সপ্তম ব্যালন ডি’অর জয় করা মেসি জানিয়েছেন, এই বছরটার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন এই আর্জেন্টাইন তারকা।
নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসি লিখেছেন, “আমি ২০২১ সালে যা কিছু পেয়ে বেঁচে থেকেছি, সবকিছুর জন্য কেবল ধন্যবাদই দিতে পারি। এমনকি অনেক মানুষ এই শেষ না হওয়া ভাইরাসের কারণে খারাপ সময় কাটানোর পরও। আশা করি ২০২২ সবার সুস্বাস্থ্য নিয়ে আসবে। নতুন বছরে আপনাদের সবার জন্য আমার এটাই প্রত্যাশা। সবাইকে উষ্ণ আলিঙ্গন।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম