অবিশ্বাস্য: ম্যাচ জয়ের পরও টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট হারাল ভারত
আইসিসির নিয়মানুযায়ী, মন্থর গতির ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়। সেই সাথে এখন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হচ্ছে। সেঞ্চুরিয়ন টেস্টে এক ওভার পিছিয়ে ছিল ভারত। ফলে তাদের এক পয়েন্ট কাটা হয়েছে এবং খেলোয়াড়দের জরিমানা করা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ।
সেঞ্চুরিয়ন টেস্টে ১১৩ রানে জয় পেয়েছে ভারত। আগে ব্যাটিং করে লোকেশ রাহুলের শতকে প্রথম ইনিংসে ভারত সংগ্রহ করেছিল ৩২৭ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৯৭ রানে গুঁটিয়ে যায়। ভারত দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৭৪ রানে। ৩০৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা অলআউট হয় ১৯১ রানে।
প্রসঙ্গত, এই নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের মোট তিন পয়েন্ট কর্তন করা হলো। ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম টেস্টে ভারতের দুই পয়েন্ট কাটা হয়েছিল। সাত ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৫৩। বিরাট কোহলির দল চারটি জয়, একটি হার ও দুই ম্যাচ ড্র করেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম