দেখেনিন এবার বিপিএল কোচের তালিকায় থাকছে কারা
ঢাকা একাদশ ক্রিকেটার হিসেবে নিয়েছে লেগস্পিনার রিশাদ হোসেনকে।ওয়েস্ট ইন্ডিয়ান জায়ান্ট ক্রিস গেইলের বরিশালের হয়ে খেলা হয়েছে নিশ্চিত। দক্ষিণ আফ্রিকান স্টার ফ্যাফ ডু প্লেসিস আর আফগান স্পিনার মুজিবুর রহমান যে কুমিল্লায় খেলবেন, সেটাও জানা হয়ে গেছে সবার।
তবে এবারের বিপিএলে ৬ দলের কোচ কারা, দেশি কোচ কজন এবং তাদের নাম কি? তা এখনও অনেকেরই অজানা। ভাবছেন বিপিএল শুরুর এখনও বাকি তিন সপ্তাহ, এত আগে কি কোচ ঠিক হয়েছে? হ্যাঁ, হয়েছে। ভেতরের খবর হলো, সব দলেরই কোচ চূড়ান্ত।
এর মধ্যে সবার আগে দুই দলের কোচ ঠিক হয়েছে। কুমিল্লার কোচ আগেও ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, এবারও তিনিই থাকছেন। বরিশালের কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন।দীর্ঘদিন বেক্সিমকোর মালিকানায় ঢাকা ডায়নামাইটসের কোচের দায়িত্বে ছিলেন সুজন। এবার বেক্সিমকো দল না গড়ায় তিনি বরিশালের দায়িত্ব নিয়েছেন।
এছাড়া স্থানীয় আরও একজন কোচকে এবারের বিপিএলে দেখা যাবে। তিনি মিজানুর রহমান বাবুল। বর্তমানে জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ড সফররত বাবুল এবার বিসিবির তত্ত্বাবধানে গঠিত ঢাকার কোচের দায়িত্ব পালন করবেন।
বাকি তিন দলের কোচই বিদেশি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কোচ থাকছেন পল নিক্সন। এ ইংলিশ সর্বশেষ বিপিএলেও ছিলেন চট্টগ্রামের কোচ। এবারও তার ওপর ভরসা রেখেছে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি আখতার গ্রুপ।খুলনার হেড কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তুখোড় অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। সর্বশেষ বিপিএলে কোচিং করিয়েছেন তিনিও।
অন্যদিকে সিলেটের কোচ হয়ে আসছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্টবোলার মারভান ডিলন। ২০০৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানো মারভান ডিলন খেলোয়াড়ি জীবনে বাংলাদেশে এসেছেন দুইবার, প্রথমবার ১৯৯৮ সালে নকআউট বিশ্বকাপে এবং ১৯৯৯ সালে বাংলাদেশ সফরে। তবে কোচ হিসেবে ডিলনকে এবারই প্রথম দেখবে বাংলাদেশ।
ডিলনের সঙ্গে আরেক ব্রিটিশ জুলিয়ান রস উডকে ব্যাটিং কোচ হিসেবে উড়িয়ে আনছে সিলেট। সিলেটের মালিক পক্ষ থেকে জাগো নিউজকে জানানো হয়েছে এ তথ্য।এছাড়া চট্টগ্রামের বোলিং কোচ হিসেবে দেখা যাবে অস্ট্রেলিয়ার সাবেক ফাস্টবোলার শন টেইটকে। চট্টগ্রাম ম্যানেজমেন্ট তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম