১ম ঘন্টার পর বদলে যায় পিচের আচরণ, মানিয়ে নিয়েছেন তাসকিন-শরিফুলরা
বে ওভালে টস জিতে আগে বোলিং করতে নামে বাংলাদেশ। দিনের শুরুতেই দারুণ বোলিং করে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। এবাদত হোসেনও রান আটকিয়ে ভালো বোলিং করেন। দিন শেষে শরিফুল জানান, মধ্যাহ্ন বিরতির আগে ও পরে ভিন্ন আচরণ করেছে পিচ। টাইগার বোলাররাও পিচের সাথে মানিয়ে পরিকল্পনা করে বোলিং করেছে।
পিচ সম্পর্কে শরিফুল বলেন, “প্রথম ঘণ্টায় বোলিং করে ভালো লেগেছে। বল ভালো সুইং করছিল, গতি ছিল। বোলিং উপভোগ করেছি বেশ প্রথম এক ঘণ্টা। তবে মধ্যাহ্ন বিরতির পরে পিচ একটু ভিন্ন ছিল। অনেকটা ফ্ল্যাট হয়ে গেছিল এবং বল সোজাসুজি যাচ্ছিল। যখন এরকম দেখলাম, তখন আমরা লাইন-লেন্থ একটু পিছিয়ে বোলিং করেছি যেন রান তোলা একটু কঠিন হয়।”
নিউজিল্যান্ডকে দ্রুত অলআউট করার ব্যাপারে আত্মবিশ্বাসী শরিফুল বলেন, “কনওয়ের উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। সে ভালো খেলছিল। মুমিনুল ভাই এসে ব্রেকথ্রু এনে দিলেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এরকম রানরেট ধরে রেখে তাদেরকে তাড়াতাড়ি অলআউট করার।”
দিন শেষে নিউজিল্যান্ডের নেই পাঁচ উইকেট, শরিফুল পেয়েছেন দুই উইকেট। এই পারফরম্যান্সে খুশি হলেও আরও কয়েকটি উইকেট পেলে আরও সন্তুষ্ট হতেন তিনি।
শরিফুল বলেন, “আলহামদুলিল্লাহ খুশি, তবুও মনের ভেতর কিন্তু শব্দটা থাকেই। যদি আরও একটা বা দুইটা পাওয়া যেত তাহলে আরও খুশি লাগতো।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- আইপিও আবেদনের জট কমাতে বদলাচ্ছে বিএসইসির নিয়ম