টি-টোয়েন্টিতে শীর্ষে মুস্তাফিজ
সদ্য বিদায়ী ২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে মুস্তাফিজ শিকার করেছেন মোট ৫৯টি উইকেট, যা পেসারদের মধ্যে সর্বোচ্চ। মুস্তাফিজের এই উইকেটগুলোর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট সংখ্যা ২৮টি এবং ঘরোয়া টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগে উইকেট সংখ্যা ৩১টি। মাঝে মাঝে একটু খরুচে বোলিং করলেও ঠিকই উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার।
৫৪টি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। ৩৬ বছর বয়সী এই বাঁহাতি পেসার ২০২১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচ খেলেননি। তার সবকয়টি উইকেটই এসেছে ঘরোয়া টুর্নামেন্ট ও ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে।
তৃতীয় স্থানে আছে আফগানিস্তানের উঠতি পেসার নাভীন উল হক। তার মোট উইকেট সংখ্যা ৫২টি। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পেয়েছেন ৮টি উইকেট এবং ঘরোয়া ক্রিকেটে নিয়েছেন ৪৪টি উইকেট।
পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদি আছেন চতুর্থ স্থানে। শাহীন শিকার করেছেন ৫১টি উইকেট। তিনি ঘরোয়া ক্রিকেটে ২৮টি এবং আন্তর্জাতিক ক্রিকেটে ২৩টি উইকেট শিকার করেছেন।
পঞ্চম স্থানে আছেন পাকিস্তানের আরেক ক্রিকেটার, হাসান আলি। শীর্ষ পাঁচে তিনিই একমাত্র পেসার যিনি ঘরোয়া ক্রিকেটের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বেশি উইকেট পেয়েছেন। আন্তর্জাতিক ম্যাচে হাসানের উইকেট সংখ্যা ২৫টি এবং ঘরোয়া ক্রিকেটে ২৪টি উইকেট শিকার করেছেন হাসান।
২০২১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ পাঁচ উইকেট শিকারি :
|
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ