বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: ২৬ বছর পর এমন দৃশ্য দেখলো ক্রিকেট বিশ্ব
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে ১ জানুয়ারি মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হয়েছে বছরের প্রথম দিনে। প্রথম দিনে লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে, তবে নিউজিল্যান্ডকে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।
কিউইদের পক্ষে শতক হাঁকিয়েছেন ডেভন কনওয়ে। বিদেশের মাটিতে নিজের প্রথম ম্যাচেই শতক হাঁকানোর পরে দেশের মাটিতেও নিজের প্রথম ম্যাচে শতক হাঁকালেন এই বাঁহাতি ব্যাটার। এছাড়া নিউজিল্যান্ডের পক্ষে অর্ধশতক হাঁকিয়েছেন উইল ইয়ং। বাংলাদেশের পক্ষে শরিফুল ইসলাম দুইটি এবং এবাদত হোসেন ও মুমিনুল হক একটি করে উইকেট নিয়েছেন।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড আগে কখনোই বছরের প্রথম দিনেই লাল বলের লড়াই শুরু করেনি। এবারই প্রথম নিজেদের ক্রিকেট ইতিহাসে বছরের প্রথম দিনে টেস্ট ম্যাচ খেলতে নেমেছে এই দুই দল। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই ঘটনা ঘটেছে মাত্র ২৯বার। বছরের প্রথম দিনে টেস্ট ম্যাচ শুরু না হওয়ার বড় কারণ হলো বক্সিং ডে টেস্ট, যা শুরু হয় ২৬ ডিসেম্বর এবং শেষ হয় ৩০ ডিসেম্বর। ফলে ১ জানুয়ারি ক্রিকেটাররা বিরতি কাটান।
নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার এই ম্যাচের আগে সর্বশেষে ১৯৯৫ সালে দেখা গিয়েছিল এমন ঘটনা। সেবার অ্যাশেজ সিরিজে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। অনুষ্ঠিত হয়েছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ম্যাচটি ড্র হয়েছিল।
এর আগে ১৯৫৫ সালে সর্বশেষ বছরের প্রথম দিনে শুরু হয়েছিল টেস্ট সিরিজ। অর্থাৎ এবার ৬৭ বছর পর আবার বছরের প্রথম দিনে টেস্ট সিরিজ খেলা শুরু করল নিউজিল্যান্ড ও বাংলাদেশ। ১৯৫৫ সালে বছরের প্রথম দিনে সিরিজ শুরু হয়েছিল পাকিস্তান ও ভারতের মধ্যে। সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ