বাংলাদেশ দলকে নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন বোল্ট
তারকা এই পেসার জানান, বাংলাদেশ ভালো খেলেই তাদের ক্রমাগত বোলিং করতে বাধ্য করেছে। তিনি বলেন, ‘তারা খুব, খুব ভালো খেলেছে। তারা দৃঢ়সংকল্প ছিল। আমাদের স্পেলের পর স্পেল বল করতে বাধ্য করেছে। আসলে এটাই টেস্ট ক্রিকেট। উইকেট অনেক ভালো। আমরা ম্যাচে খুব বেশি আগাতে পারিনি। শেষদিকে কিছু উইকেট পেয়ে অবশ্য ভালো লেগেছে।’
বোল্ট অবশ্য মনে করছেন, ম্যাচে এখনও তিনটি ফলাফলই সম্ভব। এজন্য চতুর্থ দিনটিকে বেশ গুরুত্বপূর্ণ মানছেন তিনি।
বোল্ট বলেন, ‘কাল অনেক গুরুত্বপূর্ণ দিন। আশা করছি চেপে ধরতে পারব। মনে হচ্ছে এটা এমন এক টেস্ট হতে যাচ্ছে যা একদম শেষ দিকে গুরুত্ববহ হয়ে উঠবে। বাংলাদেশকে কৃতিত্ব দিতেই হবে। বাংলাদেশ বড় সংগ্রহ জড়ো করতে চাইবে। আমাদের চাপে রাখতে চাইবে। যেকোনো ফলাফলই আসলে এখনও সম্ভব।’
অতীতে বাংলাদেশকে টেস্টে বলে-কয়ে হারিয়েছে নিউজিল্যান্ড, বিশেষত নিজেদের মাঠে। অথচ এবার বাংলাদেশকে নিজেদের চেয়ে এগিয়ে থাকতে দেখছেন বোল্টরা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়নরা বেশ খুশি বাংলাদেশের এই উন্নতিতে।
বোল্ট বলেন, ‘ঘরে ও ঘরের বাইরে বাংলাদেশের বিপক্ষে আমরা অনেক খেলেছি। এই ম্যাচে তারা অত্যন্ত ভালো ব্যাট করছে। তারা অনেক উন্নতি করছে। আমরা তাদের হালকাভাবে নেইনি, তাদের এভাবে খেলতে দেখা দারুণ।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ