দূদান্ত হ্যাটট্রিকে এইমাত্র শেষ হলো পিএসজি বনাম ভানেসের খেলা
ফ্রেঞ্চ কাপে সোমবার রাতে নতুন বছরের প্রথম ম্যাচে ভানেসের মুখোমুখি হয়েছিল পিএসজি। এই ম্যাচে মেসি-নেইমার ছাড়াও গুরুত্বপূর্ণ আরও কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতে দলকে পথ দেখিয়েছেন এমবাপে। তার হ্যাটট্রিকে ৪-০ গোলের সহজ জয়ে শেষ ষোলোতে উঠে গেছে পিএসজি।
প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে পুরো ম্যাচ জুড়েই ছিল পিএসজির আধিপত্য। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় বল দখলে রেখে ২৫টি শটের মধ্যে অন্তত ১২টি লক্ষ্যে রেখেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। কিন্তু চারটির বেশি গোল পায়নি তারা। ভানেস তিনট শট লক্ষ্যে রেখেও সফল হয়নি।
প্রথম গোলের জন্য পিএসজিকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ২৮ মিনিট পর্যন্ত। নুনো মেন্ডেসের কর্নার থেকে জোরালো হেডারে দলকে এগিয়ে দেন প্রেসনেল কিম্পেম্বে। এরপর প্রথমার্ধ তো বটেই, পরের ত্রিশ মিনিটেও আর গোলের দেখা পায়নি পিএসজি।
দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৫৯ মিনিটে স্কোরলাইন ২-০ করেন এমবাপে। বাকি দুই গোল করেন ৭১ ও ৭৬ মিনিটের মাথায়। হ্যাটট্রিক করা গোলের মাধ্যমে পিএসজির হয়ে ১৫০ গোলের মাইলফলক ছুঁয়েছেন এমবাপে। এক গোলের পাশাপাশি এমবাপের প্রথম গোলে এসিস্টও করেছিলেন কিম্পেম্বে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ