চতুর্থ দিন শেষ, এবাদত হোসেনের বিধ্বংসী বোলিংয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
ইনিংসের নবম ওভারে তাসকিনের বলে বোল্ড হলেন কিউই ওপেনার ও অধিনায়ক টম লাথাম। আউট হওয়ার আগে ব্যাট হাতে ১৪ রান করেন লাথাম। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের ইনিংসের সেঞ্চুরিয়ান ডেভন কনওয়ে। এবাদত হোসেনের বলে কটবিহাইন্ড হওয়ার আগে মাত্র ১৩ রান করেছেন তিনি।
তৃতীয় উইকেট জুটিতে অভিজ্ঞ ব্যাটার রস টেলরকে সঙ্গে নিয়ে দারুণ ছন্দে ব্যাট করে যাচ্ছেন উইল ইয়াং। এ সময় ৭৩ রানের জুটি গড়ে তারা। ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন ইয়ং। তবে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন এবাদত হোসেন। একই ওভারে বোল্ড করে ইবাদত হোসেন সাজঘরে পাঠালেন উইং ইয়ং ও হ্যানরি নিকোলসকে।
প্রথমে ৬৯ রান করা উইল ইয়াং-কে প্যাভিলিয়নে ফেরান তিনি। আর নিকোলস রানের খাতাই খুলতে পারেননি। ফেরেন শূন্য রানে। পরের ওভারে এসে আবারও আক্রমণ করেন, এবার ফেরান টম ব্লান্ডেলকে। নিজের চতুর্থ বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ব্লান্ডেল। চতুর্থ দিন শেষে ৩৭ রান করে অপরাজিত আছেন টেলর। এবং রবীন্দ্র অপরাজিত আছেন ৬ রান করে। বাংলাদেশের হয়ে ৩৯ রানের চারটি উইকেট নিয়েছেন এবাদত হোসেন। বাকি একটি উইকেট নিয়েছেন তাসকিন।
ম্যাচের চতুর্থ দিনের খেলায় ব্যাট করতে নামেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বী ও মেহেদি হাসান মিরাজ। দুজন মিলে খেলেন প্রায় ১৬ ওভার। আর তাতেই লিড একশ ছাড়িয়ে যায়। ব্যক্তিগত ৪৭ রানে টিম সাউদির করা বলে কটবিহাইন্ড হন মিরাজ। এরপর ব্যাট বেশিক্ষণ ক্রিজে অবস্থান করা হয়নি না রাব্বীরও। ৮৫ বল খেলে ব্যক্তিগত ২৬ রানে কটবিহাইন্ড হন তিনিও।
এরপর ৫ রানে আউট হন তাসকিন এবং ৭ রানে ফেরেন শরিফুল ইসলাম। আর শূন্যরানে অপরাজিত থাকেন এবাদত হোসেন। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ চারটি উইকেট নেন ট্রেন্ট বোল্ট। নেইল ওয়েগনার নেন তিনটি উইকেট। এছাড়া টিম সাউদি দুটি এবং কাইল জেমিসন একটি উইকেট পেয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৮/১০ (ওভার ১০৮.১) (কনওয়ে ১২২, ইয়ং ৫২, নিকোলস ৭৫; শরিফুল ৩/৬৯, মিরাজ ৩/৮৬, মুমিনুল ২/৬)
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৪৫৮/১০ (ওভার ১৭৬.২) (জয় ৭৮, শান্ত ৬৪, মুমিনুল ৮৮, লিটন ৮৬, ইয়াসির ২৬, মিরাজ ৪৭; ওয়েগনার ৩/১০১, বোল্ট ৪/৮৫)
নিউজিল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ১৪৭/৫ (৬৩ ওভার) (লাথাম ১৪, ইয়ং ৬৯, কনওয়ে ১৩, টেলর ৩৭*, নিকোলস ০, ব্লান্ডেল ০ রাচিন রবীন্দ্র ৬*; তাসকিন ১/ ২২, এবাদত ৪/৩৯)
চতুর্থ দিন শেষে ১৩ রানে লিড নিয়েছে নিউজল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?