বাংলাদেশের জন্য এটা বিশাল মুহূর্ত প্রথম টেস্টে ব্যতিক্রমী কিছু হতে যাচ্ছে: হার্শা ভোগলে
চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১৪৭ রান তুলেছে নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে কিউইদের লিড এখন ১৭ রান। তাই নিশ্চিতভাবেই বলা যায়, ম্যাচে এগিয়ে থেকেই শেষ দিনে মাঠে নামবে বাংলাদেশ।
হার্শা টুইটে লেখেন, 'মাউন্ট মঙ্গানুইতে ব্যতিক্রমী কিছু হতে চলেছে। বাংলাদেশের জন্য এটা বিশাল মুহূর্ত। ধৈর্যশীল ব্যাটিংয়ের পর এবং দুর্দান্ত পেস বোলিং।'
তৃতীয় দিনে ৬ উইকেটে ৪০১ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে খানিকটা ধীরগতির শুরু করে বাংলাদেশ। তবে নিউজিল্যান্ডের পেসাররা মিরাজ এবং রাব্বির মনোবলে চিড় ধরাতে না পারায় দারুণ ব্যাটিং করে টাইগাররা। শেষ পর্যন্ত মিরাজ ৪৭ রানে সাজঘরে ফিরলে ৪৫৮ রানে থামে বাংলাদেশের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে কিউইদের শুরু থেকেই চেপে ধরে বাংলাদেশি বোলাররা। দলীয় ২৯ রানে টম লাথামকে বোল্ড করে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এর পর কনওয়েকে ফেরান এবাদত হোসেন।
উইল ইয়ং এবং রস টেলরের ব্যাটে ঘুরে দাড়ায় নিউজিল্যান্ড। কিন্তু ইয়ং হাফ সেঞ্চুরি করে ফিরে গেলে আবারও চেপে ধরে টাইগার পেসাররা। তিন বলের ব্যবধানে ইয়ং এবং হেনরি নিকোলসকে বোল্ড করেন এবাদত। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শেষ করে নিউজিল্যান্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ