আগামীকাল জেতার জন্য খেলতে নামবো: এবাদত
নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপের ওপর একাই ঝড় বইয়ে দিয়েছেন এবাদত। বিশেষ করে দিনের শেষ সেশনে এক ঘণ্টার স্পেলে ম্যাচটিই বাংলাদেশের পক্ষে নিয়ে এসেছেন তিনি। যেখানে ৭ ওভারে দুই মেইডেনের সাহায্যে মাত্র ১৬ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন এবাদত।
সব মিলিয়ে দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত তার বোলিং ফিগার ১৬ ওভারে ৪ মেইডেনের সাহায্যে ৩৯ রানে ৪ উইকেট। যা টেস্ট ক্রিকেটে তার সেরা বোলিংয়ের রেকর্ড। এবাদতের এই বোলিংয়ের কল্যাণেই চতুর্থ দিন শেষে কার্যত ১৭ রানে ৫ উইকেট অবস্থায় রয়েছে নিউজিল্যান্ড।
কেননা প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১৩০ রানের। আর চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১৪৭ রান। ফলে এখন ১৭ রানে এগিয়ে রয়েছে কিউইরা। শেষ দিনে তাদেরকে যত তাড়াতাড়ি অলআউট করতে পারবে বাংলাদেশ, তত কম লক্ষ্য পাওয়া যাবে তাড়া করার জন্য।
আজ দারুণ বোলিং করলেও কাজ শেষ মনে করছেন না দিনের নায়ক এবাদত। আগামীকাল (বুধবার) দলকে জিতিয়েই মাঠ ছাড়তে প্রত্যয়ী এ ডানহাতি পেসার। মঙ্গলবারের খেলা শেষে তিনি বলেছেন, ‘ইনশাআল্লাহ্ আমরা চেষ্টা করবো আগামীকাল যেনো দেশকে জিতিয়ে (মাঠ থেকে) বের হতে পারি।’
নিউজিল্যান্ডের মাটিতে কখনও নিউজিল্যান্ডকে হারাতে পারেনি বাংলাদেশ। এখন এসেছে সুবর্ণ সুযোগ। আর এই দলটিই যে সেই সুযোগ কাজে লাগাতে চায়, নতুন ইতিহাস তৈরি করতে চায় সেই বার্তা মিললো এবাদতের দৃপ্ত কণ্ঠে। পাশাপাশি আগের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন তিনি।
এবাদতের ভাষ্য, ‘নিউজিল্যান্ডে যে আগের ম্যাচগুলো খেলেছি, আমরা অতো ভালো করতে পারিনি। কিন্তু এই যে এই দলটা আছে, আমরা এই দলটাই চাচ্ছি নতুন কিছু করে দেশের প্রতিনিধিত্ব করতে, দেশের জন্য ভালো কিছু করতে। আগে আমরা ভালো করতে পারিনি। কিন্তু কেউ না কেউ তো আমাদের দেশের জন্য ভালো করে শুরু করতে হবে। তো আমরা এই দলটাই চেষ্টা করছি, যাতে আমরা অ্যাওয়ে ম্যাচগুলো জিততে শুরু করতে পারি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- Honda SP160 ABS-এর মাইলেজ, দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ আজ: লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ, কখন ও কোথায় দেখবেন লাইভ?
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ আজ রাত ৮টায়, লাইভ দেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা-রুপার দর কত
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?