আয়ারল্যান্ডের হেড কোচ হলেন মালান
ওয়ার্ক পারমিটের অনুমোদন সাপেক্ষে আগামী মার্চে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তার আগে আইরিশদের প্রধান কোচের দায়িত্বে ছিলেন গ্রাহাম ফোর্ড। গত নভেম্বরে দায়িত্ব ছাড়ার আগে এই প্রোটিয়া কোচ চার বছর কাজ করেছেন।
মালান বলেন, 'আয়ারল্যান্ড পুরুষ দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হওয়া খুবই সম্মানের। আমাদের একটি সম্ভাবনাময় দল আছে, তারা প্রমাণ করেছে যে, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিপক্ষে লড়াই করার ক্ষমতা রাখে। এটা একটা চ্যালেঞ্জ এবং আমরা পরিবার হিসেবে তা গ্রহণ করতে চাই।'
গত চার বছরে ফোর্ডের অধীনে দারুণ উন্নতি করেছে আয়ারল্যান্ড। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছে আইরিশরা। বাছাইপর্বে তারা নেদারল্যান্ডসকে হারিয়ে ভালো শুরু করেছিল। সদ্য সাবেক কোচের প্রশংসা করেছেন মালান।
তিনি বলেন, 'গ্রাহাম ফোর্ডকে কৃতিত্ব দিতে হবে। সে গত চার বছরে দুর্দান্ত কাজ করেছে। আমাদের ভালো কিছু ক্রিকেটার আছে, আমি বিশ্বাস করি যে, আমরা এগিয়ে যেতে পারব।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ