ব্রেকিং নিউজ: বিসিএল খেলবেন মাশরাফি
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলমান লঙ্গার ভার্শন ফরম্যাটের পর মাঠে গড়াবে ওয়ানডে সংস্করণ। সেই টুর্নামেন্টে মাশরাফি অংশ নেবেন, বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছে বিসিবি সূত্র।
তবে মাশরাফি কোন দলের হয়ে খেলবেন তা এখনও চূড়ান্ত নয়। চারটি দলের মধ্যে একাধিক দল মাশরাফিকে পেতে চাইলে লটারির মাধ্যমে দল নির্ধারণ করা হবে। অন্যথায় বিসিবির অধীনে থাকা দুই দলের (বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চল) একটিতে দেখা যাবে মাশরাফিকে।
মাশরাফি ২২ গজে নেই অনেক দিন হল। সর্বশেষ খেলেছেন এক বছর আগে, বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। দীর্ঘদিন খেলার মধ্যে না থাকায় মাঠে নামার আগে মাশরাফির অনুশীলন বেশ জরুরী। সেই অনুশীলন শুরু হবে দিন দুয়েকের মধ্যেই। বিসিএল দিয়ে মূলত বিপিএলের আগে ঝালাই করে নেবেন নিজেকে।
মাশরাফি ছাড়াও বিসিএলে খেলবেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানের মত তারকারা। আগামী ৯ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে বিসিএলের ওয়ানডে সংস্করণ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জানুয়ারি। আসরের সবগুলো ম্যাচই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ