যে কারণে বারবার রিভিউ নিয়েছে বাংলাদেশ জানালেন লিটন দাস
দ্বিতীয় রিভিউটিও একইভাবে হারায় বাংলাদেশ। এবারও বোলার ছিলেন এবাদত, ব্যাটার ছিলেন রস টেলর। কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। এবারও আঙুল তোলেননি আম্পায়ার। রিভিউয়ের সিদ্ধান্ত জানান মুমিনুল। সেবারও আল্ট্রাএজে কট বিহাইন্ডের কোনো প্রমাণ মেলেনি।
বাংলাদেশের হারানো তৃতীয় রিভিউটি বেশি হতাশাজনক ছিল। তাসকিন আহমেদের বল সরাসরি টেলরের মাঝ ব্যাটে লাগে। বাংলাদেশ এলবিডব্লিউয়ের আবেদন করে। আম্পায়ার নাকচ করে দেওয়ার পর ফিল্ডার মেহেদী হাসান মিরাজ অধিনায়ককে অভয় দেন বল পায়ে লেগেছে বলে। মুমিনুল আবারও রিভিউ নেন। এবার দেখা যায় বল সরাসরি ব্যাটে লেগেছে।
এই বিষয়ে লিটন বলেন, “না, আমরা বেশি উত্তেজিত ছিলাম না। প্রথমটার কথাই বলি, আমি যখন রিভিউ নিলাম, আমার মনে হয়েছিল নিশ্চিত আউট। দ্বিতীয়টা আমরা নেয়ার পর সফল হয়েছিলাম। কনওয়ের উইকেটটা। ওটাতে কিন্তু সাদমান, মিরাজ, শান্ত, রাব্বি, যারা সামনে ছিল, তাদের কল ছিল। আমি পেছনে থাকায় বুঝতে পারিনি ইনার এজ হয়েছিল।”
“এটা হয় অনেক সময়, কখনো রিভিউতে সফল হবেন, কখনো হবেন না। পরেরটায় মিরাজ আত্মবিশ্বাসী ছিল। প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব ফিডব্যাক নেয়া। আমরা সেগুলো নেই। অনেক কিছু আমি পেছন থেকে বুঝতে পারিনা। শেষের যেটা ছিল, ওটাও অনেকটা শিওর ছিল যে পায়ে লেগেছে। আমি পেছন থেকে বুঝতে পারছিলাম না। আমরা তো চাচ্ছিলাম একটা উইকেট পড়ুক, এই জন্যই আমরা রিভিউয়ের সুযোগ নিয়েছি।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- অ্যাটলেটিকো বনাম রিয়াল মাদ্রিদ: লাল কার্ড, ২ গোলের ম্যাচে ফলাফল কী
- সরকারি কোম্পানিতে বড় ধাক্কা, লোকসানে ১২টি
- শেয়ারবাজারে এআই, অস্বাভাবিক লেনদেনে আসবে ‘রেড ফ্ল্যাগ’
- ইউসিবির রাইট শেয়ার: বিনিয়োগকারীদের যা জানা জরুরি
- দুই বছরের বেশি আর্থিক প্রতিবেদন নেই, সিঅ্যান্ডএতে ডিএসইর পরিদর্শন
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দাম কত
- ভ্যাট রিটার্নে নতুন নিয়ম, ১১ খাতে অনলাইন দাখিল বাধ্যতামূলক
- ২০০ কোটি টাকার বিনিয়োগে মিরসরাইয়ে এমইপির নতুন কারখানা
- আজ ৯/২০/২০২৬ তারিখ: জানুন ১৮ ক্যারেট, ২১ ক্যারেট, ২২ ক্যারেট সোনার দাম
- বাংলাদেশ বনাম ভারত সেমিফাইনালে কে জিতল? জানুন ফলাফল
- টিভিতে আজকের খেলা: বাংলাদেশ-ভারতসহ যত ম্যাচ