জয়কে দলে নিতে চায়ছিলেন না নির্বাচকরা
জাতীয় লিগে ভালো করায় পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ডাক পান জয়। প্রথম টেস্টে খেলা হয়নি, তবে দ্বিতীয় টেস্টে তার কপাল খুলে দেয় সাইফ হাসানের অনুপস্থিতি। সেই জয় ঢাকা টেস্টে ছিলেন মলিন।
কিন্তু নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুই টেস্টে তার মাটি কামড়ানো ব্যাটিং দেখে অবাক সবাই। মাত্র ২১ বছর বয়সী এই তরুণ যেভাবে খেলেছেন, তাতে বেজায় খুশি নির্বাচকরা। যদিও বাশার অকপটে স্বীকার করলেন, জয়কে এখন খেলানোর ভাবনা তাদের ছিল না।
বাশার বলেন, ‘তৃপ্তি তো কাজ করছেই। দল ভালো খেলছে এটাই জরুরী খবর। আমরা যখন কাউকে দলে নেই অবশ্যই চিন্তাভাবনা করেই নেই। হয়ত জয়কে আরেকটু পরে, আরেকটু তৈরি করে অভিষেক করাতে চেয়েছিলাম। কিন্তু ওকে একটু আগে নামিয়ে দিতে পরিস্থিতি বাধ্য করেছে।’
বাশার মনে করেন, করোনা মহামারী না এলে জয়কে আরও প্রস্তুত হিসেবে পাওয়া যেত। তিনি বলেন, ‘করোনার দুইটা বছর না হলে জয় হয়ত আরও প্রস্তুত থাকত। এইচপিতে এসে ২ বছর কিছু করার সুযোগ পায়নি। ও রান করেছে এটা আমি খুব খুশি। প্রথম টেস্ট ভালো যায়নি। এই ম্যাচে যদি ভালো না-ও করত, আমরা ওকে সুযোগ দেওয়ার ভাবনা নিয়ে দলে রেখেছিলাম।’
বাশার জানান, নিউজিল্যান্ডের মাটিতে জয় এমন সাবলীল ব্যাটিং করবেন তা ভাবেনি নির্বাচক প্যানেল। বাশারের ভাষায়, ‘ও এসেই রান করবে, ভালো খেলবে এই প্রত্যাশা আমাদের ছিল না। নেওয়ার সময় চিন্তা ছিল ওকে সুযোগ দিব। নিউজিল্যান্ডের মত দেশে দ্বিতীয় টেস্টেই রান করে ফেলেছে। এটা দারুণ। এটা ওকে অনেক আত্মবিশ্বাস দিবে। ওকে দেখে মনে হয়েছে ওপেনিংয়ে একটা জবাব খুঁজে পেয়েছি যেটা দরকার ছিল।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাউন্ড অফ ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত? জানা গেল সময়সূচি ও ভেন্যু
- কুরাসাও বনাম আইভরি কোস্ট ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- যুক্তরাষ্ট্র বনাম তুরস্ক ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ কে? জেনে নিন খেলার সময়সূচি
- ইকুয়েডর বনাম জার্মানি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ:জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য শুরুর একাদশ প্রকাশ করলো ব্রাজিল
- প্যারাগুয়ে বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- অনিশ্চয়তায় ব্রাজিল ও স্কটল্যান্ডের মহালড়াই, স্থগিত হতে পারে ম্যাচ
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নেদারল্যান্ডস বনাম তিউনিসিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জাপান বনাম সুইডেন: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচে একাদশে বড় পরিবর্তন আনছে লিওনেল স্কালোনি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live